ইসরাইলি হামলায় গাজায় নিহত আরও ৩৭, জর্ডানের নিন্দা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলি হামলায় গাজায় নিহত আরও ৩৭, জর্ডানের নিন্দা
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫



ইসরাইলি হামলায় গাজায় নিহত আরও ৩৭, জর্ডানের নিন্দা

গাজার আল-আহলি হাসপাতালে ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান। এছাড়া, এই হামলার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছে জার্মানি। এরমধ্যেই, উপত্যকাটিতে ইসরাইলি বাহিনীর হামলায় আরও অন্তত ৩৭ জন নিহত হয়েছেন।

আন্তর্জাতিক সংস্থাগুলোর বারবার আহ্বান সত্ত্বেও থামছে না ইসরাইলি আগ্রাসন। হামলা, পাল্টা আক্রমণ আর কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে নিরীহ গাজাবাসীকে।

ইসরাইলি বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার আল-আহলি হাসপাতাল। নিহতের সংখ্যা বেড়েই চলেছে। হাসপাতালে হামলার প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান নিরীহ গাজাবাসীর ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিও জানান তিনি।

গাজার হাসপাতালে হামলার নিন্দা জানিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এটি আন্তর্জাতিক আইন এবং মানবিক আইনের লঙ্ঘন। জর্ডান বলছে, নিয়মিত বেসামরিক স্থাপনাগুলোর ওপর আঘাত হানছে ইসরাইল, যা গাজাবাসীদের জোরপূর্বক বাস্তুচ্যুতির একটি কৌশল।

অন্যদিকে, জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এই হামলার নিন্দা না করলেও প্রশ্ন তুলেছেন এর ন্যায্যতা নিয়ে।

এদিকে, গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানের করাচিতে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। ইসরাইলের পণ্য বয়কটের দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৭:৪০:৪৪   ২৫৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প
ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের
ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ