ফতুল্লা থানা বিএনপির বৈশাখী শোভাযাত্রা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লা থানা বিএনপির বৈশাখী শোভাযাত্রা
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫



ফতুল্লা থানা বিএনপির বৈশাখী শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করে নিতে বৈশাখী শোভাযাত্রা আয়োজন করেছে ফতুল্লা থানা বিএনপি। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের চাঁদমারী এলাকা থেকে শোভাযাত্রা শুরু হয়ে চাষাড়া মোড়ে এসে শেষ হয়।

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে এই শোভাযাত্রায় অংশ নেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন—ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, সহসভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল মাতবর, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি সুমন আকবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল প্রধান, কোষাধ্যক্ষ হাজী মোহাম্মদ তৈয়বুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, কৃষক দলের নেতা আবু সুফিয়ান মিলন, জুয়েল আরমান, ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী ও সদস্য সচিব আল আমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮:৩৩:০০   ৫১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু
১৩ বছরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৪৬, আহত ৪৬ হাজারের বেশি: টিআইবি
মা শ্রীদেবীর ‘নাগিনা’ চরিত্রে হ্যালোউইনে জাহ্নবীর বিশেষ শ্রদ্ধা
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
ক্ষমতার অপব্যবহার না করে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
পটুয়াখালীতে যুব উদ্যোক্তাদের ৫ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: কৃষিমন্ত্রী
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের মালামালসহ ডিবির হাতে ৪ জন গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ