জামালপুরে মাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে মাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫



জামালপুরে মাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে

জামালপুরে মাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত এক ছেলে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে শহরের হাটচন্দ্রা এলাকায় নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় এক গাছি গুরুতর আহত হয়েছে।

নিহত মনজিলা বেগম জিরা (৬৫) হাটচন্দ্রা গ্রামের মৃত তোতা মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে ঘাতক ছেলে মনজুরুল ইসলাম মনজু (৩৮) পলাতক রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, চোখের চিকিৎসার জন্য মনজিলা বেগম জিরা বাড়ির ছোট ৩টি মেহগনি ও একাশিয়া গাছ ১৬ হাজার টাকায় বিক্রি করেন। আজ সকাল ১০টায় গাছিরা গাছ কাটা শুরু করলে মনজুরুল ইসলাম প্রথমে গাছিকে ছুরিকাহত করেন। সেসময় তাকে ফেরাতে গেলে মাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। পরে আহত গাছি ফরিদ মন্ডলকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহত ছুরি উদ্ধার করেছে পুলিশ।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) আনিসুর আশিকিন বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘাতক ছেলেকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৫৫   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ