যুক্তরাষ্ট্রকে বড় ধাক্কা, বিরল খনিজ রফতানি বন্ধের ঘোষণা চীনের

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রকে বড় ধাক্কা, বিরল খনিজ রফতানি বন্ধের ঘোষণা চীনের
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫



যুক্তরাষ্ট্রকে বড় ধাক্কা, বিরল খনিজ রফতানি বন্ধের ঘোষণা চীনের

চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রে এবার চুম্বক ও বিরল খনিজ রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে চীন। এরই মধ্যে বিভিন্ন চীনা বন্দরে চুম্বকের চালানও পাঠানো বন্ধ করেছে শি জিনপিং প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, বেইজিংয়ের এমন পদক্ষেপে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ওয়াশিংটন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বে সবচেয়ে বেশি বিরল খনিজ ও চুম্বক আমদানি করে যুক্তরাষ্ট্র, যার অধিকাংশ আসে চীন থেকে।

পাল্টাপাল্টি শুল্কারোপের মধ্যে গত ৪ এপ্রিল ছয়টি বিরল ভারী ক্ষার মৃত্তিকাসহ বিরল চুম্বক রফতানিতে কড়াকড়ি আরোপ করে চীন। ওই বিরল খনিজ কেবল চীনেই পরিশোধন করা হয়। আর বিরল চুম্বকের ৯০ শতাংশই চীনে উৎপাদন হয়।

কিন্তু বাণিজ্য যুদ্ধ তীব্র হওয়ায় এবার এসব পণ্য রফতানিতে লাগাম টানল বেইজিং।

প্রতিবেদন মতে, খনিজ ও চুম্বকগুলোর চালান এখন কেবল বিশেষ রফতানি লাইসেন্স থাকলেই অন্য দেশে রফতানি করা যাবে। যদিও চীনা কর্তৃপক্ষ এখনও এই লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেনি।

ধারণা করা হচ্ছে, চীনের নতুন এই পদক্ষেপে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কারণ চীনের বিরল খনিজগুলো বৈদ্যুতিক গাড়ি, অ্যারোস্পেস, সেমিকন্ডাক্টর ও সামরিক সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হয়। আর বিরল চুম্বক ড্রোন, রোবট ও ক্ষেপণাস্ত্র তৈরিতে অপরিহার্য।

বাংলাদেশ সময়: ১৭:০৪:২৯   ২৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ