ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাসে বাংলা নববর্ষ উদযাপিত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাসে বাংলা নববর্ষ উদযাপিত
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫



ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাসে বাংলা নববর্ষ উদযাপিত

জিলের ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাসে গতকাল প্রবাসী বাংলাদেশি ও বিদেশিদের উপস্থিতিতে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত হয়।

বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার জন্য দূতাবাস চত্বরকে বর্ণিল আলপনা, বেলুন, ফেস্টুন, পোস্টার ও ফুল দিয়ে সাজানো হয়।

ঢাকায় এক সরকারি তথ্য বিবরণীতে আজ একথা জানানো হয়।

বাংলা নববর্ষ উপলক্ষ্যে আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যের ধারক ‘এসো হে বৈশাখ’ গানটি উপস্থিত সকলকে নিয়ে সমবেতভাবে পরিবেশনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা বলেন, বাংলা নববর্ষ এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ সাংস্কৃতিক উৎসব, যা বাংলাদেশিরা দেশে ও বিদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণবন্ত পরিবেশে উদযাপন করেন।

বিদেশে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার জন্য রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি উপস্থিত সকলকে ২৪’র গণ-অভ্যুত্থানে উজ্জীবিত হয়ে বৈষম্যহীন, সুখী ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখার অনুরোধ জানান।

এ সময় রাষ্ট্রদূত জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানে শহিদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, পান্তা-ইলিশ, বিভিন্ন ধরনের পিঠা ও মিষ্টান্নসহ বাংলাদেশি খাবারের স্টল স্থাপন করা হয়।

এছাড়া, সকলের অংশগ্রহণে আকর্ষণীয় পুরস্কারসহ খেলাধূলার আয়োজন করা হয় এবং প্রবাসী বাংলাদেশিরা তাতে অংশ নেন।

রাষ্ট্রদূত খেলাধূলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

বর্ণাঢ্য উৎসব আয়োজনে বিদেশি অতিথি ও প্রবাসী বাংলাদেশিরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নাচ, গান ও দেশীয় খাবার উপভোগের মধ্য দিয়ে পরিপূর্ণ একটি উৎসবমুখর দিন উদযাপন করেন।

বাংলাদেশ সময়: ১৭:৪১:২৭   ২৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ