ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫



ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব

পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে ঢাকায় এসেছেন।

বুধবার দুপুরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের পররাষ্ট্রসচিব। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান।

বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা। প্রায় ১৫ বছর পর পাকিস্তানের কোনো সচিব ঢাকায় এলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তরা জানিয়েছেন, ১৭ এপ্রিল ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠেয় সচিব বৈঠকে ইসলামাবাদের নেতৃত্ব দেবেন আমনা বালুচ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন।

সূচি অনুযায়ী, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক ও মধ্যাহ্নভোজ শেষে পাকিস্তানের পররাষ্ট্রসচিব বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ সময়: ১৬:৫২:৫৮   ২৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পীকার
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার ধারাবাহিক অভিযানে গ্রেফতার ৬৩
সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জেলা ও দায়রা জজের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ