মেরিন ড্রাইভ এলাকা থেকে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

প্রথম পাতা » চট্টগ্রাম » মেরিন ড্রাইভ এলাকা থেকে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫



মেরিন ড্রাইভ এলাকা থেকে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম নগরীর মেরিন ড্রাইভ এলাকা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মাদক এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা চট্টগ্রাম বন্দর থানার আনন্দবাজারের পচার খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেরিন ড্রাইভের পাশে ঝোপের ভিতর বিশেষভাবে লুকানো দুটি বস্তা থেকে ৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৩৯ ক্যান বিয়ার, তিন বোতল বিদেশি মদ এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য জব্দ করা মাদকদ্রব্য ও অস্ত্র থানায় হস্তান্তর করা হবেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:০০:০২   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ