ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫



ইতিহাসের এই দিনে

আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫। ইতিহাসের পাতায় এদিন বিশ্বে ঘটেছে নানা ঘটনা। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১০২৫ - বলেস্ল ক্রব্রি পোলান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৫৫২ - মরিশাস লিঞ্জ দখল করে।

১৭৫৭ - অস্ট্রিয়া ও ফ্রান্স যুদ্ধবিরতি ঘোষণা করে।

১৮৫৩ - এশিয়ায় প্রথম ট্রেন চালু হয়।

১৯৩০ - ব্রিটিশবিরোধী সশস্ত্র সংগ্রামে অংশ নিয়ে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার দখল করে।

১৯৪৬ - আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত নেদারল্যান্ডের হেগ শহরে উদ্বোধনী বৈঠকে বসে। জেনিভাতে লিগ অব নেশনসের শেষ অধিবেশন অনুষ্ঠিত গঠিত হয়।

১৯৫৪ - জামাল আব্দেল নাসের মিশরের ক্ষমতা দখল করেন।

১৯৫৫ - ইন্দোনেশিয়ায় আফ্রিকা ও এশিয়ার ২৯টি দেশের প্রতিনিধিদের অংশ গ্রহণে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

১৯৭১ - ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উত্তোলন।

১৯৭৫ - কম্বোডিয়া সাম্রাজ্যবাদী বিদেশিদের কবল থেকে মুক্ত হয়।

১৯৮০ - জিম্বাবুইয়ে স্বাধীনতা লাভ করে।

১৯৯৬ - ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমান দক্ষিণ লেবাননের কানা গ্রামে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে ভয়াবহ হামলা চালায়।

জন্ম

১৫৯০ - তুরস্কের চতুর্দশ সম্রাট আহমেদ।

১৮০৯ - হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক।

১৮৪৭ - হের্মান অস্ট্‌হফ, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৯২৬ - ডগ ইনসোল, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।

১৯২৭ - স্যামুয়েল পি. হান্টিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ রাষ্ট্রবিজ্ঞানী।

১৯৫৮ - ম্যালকম মার্শাল, বার্বাডোসে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

১৯৬৩ - ফিল সিমন্স, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার।

১৯৬৭ - মারিয়া বেলো, মার্কিন অভিনেত্রী ও লেখিকা।

১৯৭০ - সাদ হারিরি, সৌদি লেবালনীয় রাজনীতিবিদ এবং ২০১৬ থেকে লেবালনের প্রধানমন্ত্রী।

১৯৯০ - অয়েচিখ শ্চেজনি, পোল্যান্ডের ফুটবলার।

১৯৯৫ - ডিভোক ওরিগি, বেলজীয় ফুটবলার।

মৃত্যু

১৮০২ - ইরাসমাস ডারউইন, ইংরেজ চিকিৎসক, প্রাকৃতিক দার্শনিক, চিকিৎসা বিজ্ঞান, উদ্ভাবক এবং কবি।

১৮৮৯ - সাহিত্যিক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়।

১৮৯৯ - ব্রিটিশবিরোধী মুক্তিযোদ্ধা, বিপ্লবী শহীদ দামোদর হরি চাপেকার।

১৯৪৮ - সতীশচন্দ্র মুখোপাধ্যায়, ভারতে জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার পথিকৃৎ। ১৯৫৫ - আলবার্ট আইনস্টাইন, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থ বিজ্ঞানী। ১৯৫৯ - বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ।

১৯৬৩ - ভারতীয় বাঙালি সাহিত্যিক ও গীতিকার হেমেন্দ্রকুমার রায়।

১৯৮১ - নির্মলেন্দু চৌধুরী, প্রখ্যাত সুরকার, গীতিকার ও লোকগীতি শিল্পী - বাংলার লোকসঙ্গীতের প্রসারে ও প্রচারে যার অবদান অসীম।

১৯৮৬ - অতুল্য ঘোষ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব, ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা, লোকসভার সাবেক সদস্য।

২০০৩ - এডগার কড, ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী।

২০১১ - চলচ্চিত্র বিশেষজ্ঞ সৈয়দ বজলে হোসেন কিরমানী।

২০১২ - এম এন আখতার, বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও শিল্পী।

২০১৮ - ব্রুনো সামারটিনো, মার্কিন কুস্তিগির।

২০২১ - একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যশিক্ষক এস এম মহসীন।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৫৬   ২৭৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
করাচির আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের পণ্যের অংশগ্রহণ
নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ নিহত, আহত ৩
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ গ্রিডে, দ্বিতীয় দফায় সরবরাহ শুরু
জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
১৬ ডিসেম্বর চার ফ্লাইটে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযানে হেরোইন, পিস্তলসহ আটক ৪
১৫ বছরের বন্ধুত্বের টানে পুয়ের্তো রিকোয় মাহির পাশে মিথিলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ