আমাকে দিয়ে আর যাই হোক, চাঁদাবাজি-টেন্ডারবাজি ও দুর্নীতি সম্ভব না: হাসনাত আব্দুল্লাহ

প্রথম পাতা » চট্টগ্রাম » আমাকে দিয়ে আর যাই হোক, চাঁদাবাজি-টেন্ডারবাজি ও দুর্নীতি সম্ভব না: হাসনাত আব্দুল্লাহ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬



আমাকে দিয়ে আর যাই হোক, চাঁদাবাজি-টেন্ডারবাজি ও দুর্নীতি সম্ভব না: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১০ দলীয় জোটের কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাকে দিয়ে আর যাই সম্ভব হোক, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি কোনো দিনও সম্ভব না। তাই এবার তারা অন্য পার্টির মিছিল-মিটিং করবে কিন্তু গোপনে এসে আমাকেই ভোটটা দেবে।

শুক্রবার সকালে আনুষ্ঠানিক প্রচারণার শুরুর দ্বিতীয় দিনে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি এলাকায় নির্বাচনি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

এ সময় জোট প্রার্থী বলেন, সিএনজি যারা চালায়, প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ জানে, দোকানদার জানে যে হাসনাত আব্দুল্লাহ যদি নির্বাচিত হয় আর যাই হোক ১০ টাকার জন্য কোনদিন আসবে না।

তিনি বলেন, গত দেড় বছরে আমি কিংবা আমার লোক বা ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের কেউ আপনাদের কাছে একটা পয়সার জন্য যায় নাই। কেউ চাঁদাবাজি করতে যায় নাই, কেউ বাজার দখল করতে যায় নাই, কেউ হাঁট দখল করতে যায় নাই, কেউ সিএনজি থেকে টাকা নেয় নাই। আমরা আমাদের জায়গা থেকে যারা বেকার, যারা কর্ম করে খায়, যারা রেমিটেন্স যোদ্ধা, যারা নেতা বানায়, এবার এই রেমিটেন্স যোদ্ধা, যারা কর্ম করে খায়, যারা কলকারখানাতে কাজ করে, তাদের থেকে এবার নেতা নির্বাচিত হবে ইনশাল্লাহ।

এর আগে সকালে নিউমার্কেট থেকে গণসংযোগ শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। পরে ভিংলাবাড়ি, বিহারমন্ডল মোহনপুর, ছোটনা মোহনপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন হাসনাত আব্দুল্লাহ।

এ সময় মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে শাপলাকলিতে ভোট চান তিনি। গণসংযোগকালে স্থানীয় এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৫৫   ১৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান; গ্রেপ্তার ১
আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম
রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু হবে চলতি মাসে : রেলপথ প্রতিমন্ত্রী
বিজয়নগরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১
আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী
কবি নজরুলের আগমনের শতবর্ষ পূর্তিতে ফেনীতে দিনব্যাপী নজরুল মেলা
চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ