রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫



রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে রূপগঞ্জের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বাঘবেড় গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ও রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিটন মিয়া (২৬) এবং জাঙ্গীর গ্রামের দবির উদ্দিনের ছেলে ও সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম (২৫)।

পুলিশ জানায়, ২০২৩ সালের ২৮ আগস্ট রাতে ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সুমন মিয়াকে ৩০০ ফিট সড়কের বউরারটেক এলাকায় পুড়িয়ে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী ছিলেন রিটন। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অপরদিকে রফিকুল ইসলাম ৫ আগস্টের আগের একাধিক ছিনতাই ও ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনেও হামলা চালিয়ে বহু মানুষকে আহত করেন তিনি। চনপাড়ায় ছাত্র হত্যার ঘটনায়ও তার সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী জানান, ছাত্রলীগের এই দুই নেতাকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৪:৩১   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস - ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ