চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫



চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) দুই উপজেলার তিনটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ডে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উত্তর বাঁশবাড়িয়া চৌধুরী মার্কেটের সামনে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নিহত হন সারোয়ার আহমেদ (৩৭)। নিহত সারোয়ার কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাসিন্দা এবং ইউনিটেক্স মিলে কর্মরত ছিলেন।

এর আগে, শুক্রবার ভোর ৫টার দিকে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় ইলিয়াস পেট্রোল পাম্পের সামনে ড্রাম ট্রাকের চাপায় মো. রাকিব (১৭) নামে এক কিশোর নিহত হয়।

রাকিব চন্দনাইশ উপজেলার বাসিন্দা। ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাক সড়কের পাশে থাকা চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় আরেক ট্রাকের হেলপার রাকিব ওই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

এদিকে, মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের উত্তর গাছবাড়িয়া গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় আবুল কাশেম নামে এক ব্যক্তি নিহত হন। বাজার থেকে হাঁটতে গিয়ে রাস্তার পাশে দুর্ঘটনার শিকার হন তিনি। নিহত কাশেম হোসেন মাস্টার বাড়ির এবাদুর রহমানের ছেলে।

বাংলাদেশ সময়: ১১:১৬:১৯   ৪৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ