রিশাদের লাহোর জিতলো কিউই তারকার ব্যাটে

প্রথম পাতা » খেলাধুলা » রিশাদের লাহোর জিতলো কিউই তারকার ব্যাটে
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫



রিশাদের লাহোর জিতলো কিউই তারকার ব্যাটে

হার দিয়ে এবারের পিএসএল শুরু করা লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ হোসেন প্রথম খেলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে, সেদিনই প্রথম জয় তুলে নেয় তারা। ওই জয়ে ৩ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখেন বাংলাদেশি লেগি, করাচি কিংসের বিপক্ষে পরের ম্যাচেও তা-ই। রিশাদ সুযোগ পেয়েছিলেন পরের দুটি ম্যাচেও।

মুলতান সুলতানসের বিপক্ষে রিশাদ শিকার করেন ২ উইকেট, তবে সেদিন লাহোর হেরে যায় ৩৩ রানে। পরের ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে বাংলাদেশি স্পিনার উইকেটশূন্য থাকেন, ব্যাট হাতে ১৩ বলে করেন ১৩ রান। ৪ ম্যাচে ৮ উইকেট শিকার করা রিশাদকে গতকাল গাদ্দাফি স্টেডিয়ামে মুলতানের বিপক্ষে একাদশে নেয়নি লাহোর। কিউই তারকা ড্যারেল মিচেলের ব্যাটে ম্যাচটি তারা জিতেছে ৫ উইকেটে।

গাদ্দাফি স্টেডিয়ামে স্পিন কম কার্যকর, এ ভেন্যুতেই উইকেটশূন্য ছিলেন রিশাদ। সে কারণেই হয়তো মুলতানের বিপক্ষে তাকে একাদশে নেয়নি লাহোর। এদিন ১৮৬ রানের লক্ষ্য পেয়েছিল তারা। রান তাড়ায় ১২ রানে মোহাম্মদ নাঈমের উইকেট হারালেও ড্যারেল মিচেল ও সিকান্দার রাজার ৮৯ রানের জুটিতে ৬ বল বাকি থাকতেই জয় পায় লাহোর। মিচেল ৩৮ বলে ৪ চার ও সমানসংখ্যক ছয়ে করেন ৬৪ রান, রাজার ব্যাট থেকে ২১ বলে আসে ৪০।

বাকিদের মধ্যে আবদুল্লাহ শফিক ৩৪ ও ফখর জামান ২৮ রান করেন। মুলতানের হয়ে উবাইদ শাহ ২ উইকেট নেন, ১টি করে উইকেট পান মোহাম্মদ হাসনাইন, জশ লিটল ও আকিফ জাভেদ।

এর আগে মোহাম্মদ রিজওয়ানের ৭৬, কামরান গুলামের ৫২, ইয়াসির খানের ২৪ ও উসমান খানের ১৮ রানে ভর করে ৩ উইকেটে ১৮৫ রান করে মুলতান। তাদের হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এল লাহোর। ১০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ইসলামাবাদ ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ১১:৪০:৩৯   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


খাদের কিনারা থেকে জয় ছিনিয়ে আনল পাকিস্তান
আল হিলালে অভিষেক ম্যাচে বেনজেমার হ্যাটট্রিক
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসার
আফগানিস্তানকে কাঁদিয়ে ফাইনালে ভারত
২০২১ সালের পর ফাইনালে সিটি
বিপাকে আইসিসি, পাকিস্তানকে রাজি করাতে বিশেষ উদ্যোগ
অতিরিক্ত সময়ের গোলে চেলসির হার, ফাইনালে আর্সেনাল
ভারতের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ
পাকিস্তানের ম্যাচ বয়কটের ঘোষণা, তবু কলম্বোয় যেতে হবে ভারতকে
বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ