মহান মে দিবসে রাজধানীতে শ্রমজীবীদের র‌্যালি

প্রথম পাতা » ছবি গ্যালারী » মহান মে দিবসে রাজধানীতে শ্রমজীবীদের র‌্যালি
বৃহস্পতিবার, ১ মে ২০২৫



মহান মে দিবসে রাজধানীতে শ্রমজীবীদের র‌্যালি

‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ স্লোগানে মহান মে দিবস পালিত হচ্ছে। বৃহস্পতিবার (১ মে) সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে র‌্যালিতে অংশ নিয়েছে শ্রমজীবী মানুষেরা।

ব্যানার, ফেস্টুন নিয়ে শ্রমজীবী মানুষেরা এতে অংশ নেন। এসময় শ্রমিকদের অধিকার আদায়ে নানা রকম স্লোগান দেন তারা।

তারা দাবি করেন, শ্রমিকদের অধিকার, বিশেষ করে ন্যূনতম মজুরি, কাজের পরিবেশ, সুযোগ-সুবিধা-এসব ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনা প্রয়োজন। কেবল শ্রম-বৈষম্য নয়, শিক্ষা থেকে শুরু করে চাকরি ক্ষেত্রে বৈষম্য রয়েছে, যা নিরসনে কাজ করতে হবে সরকারকে।

১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকদের আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে পালন করা হয়। দিবসটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবেও গণ্য করা হয়।

এবারের মে দিবসে বৃহস্পতিবার ( ১ মে) বাংলাদেশে মূল অনুষ্ঠান হবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়াও দেশব্যাপী শ্রমিকদের অধিকার সামনে এনে নানান আয়োজনে পালিত হবে দিবসটি।

বাংলাদেশ সময়: ১৩:০৮:৪২   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ