বিশাল জয়ে ক্লাব বিশ্বকাপ মিশন শুরু বায়ার্নের

প্রথম পাতা » খেলাধুলা » বিশাল জয়ে ক্লাব বিশ্বকাপ মিশন শুরু বায়ার্নের
সোমবার, ১৬ জুন ২০২৫



বিশাল জয়ে ক্লাব বিশ্বকাপ মিশন শুরু বায়ার্নের

ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই মাঠে নেমেছে বায়ার্ন মিউনিখ। আর মাঠে নেমেই তাণ্ডব দেখাল জার্মান চ্যাম্পিয়নরা। রোববার (১৫ জুন) সিনসিনাটির টিকিউএল স্টেডিয়ামে নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটিকে ১০-০ গোলে হারিয়েছে কম্পানির দল। ১৭ মিনিটে হ্যাটট্রিক করেছেন জার্মান তারকা জামাল মুসিয়ালা।

প্রথম হাফে অকল্যান্ডের জালে ছয় গোল দেয় বায়ার্ন। গোল করেন কোম্যান, বোয়ে, ওলিসে এবং মুলার। জোড়া গোল করেন ওলিসে এবং কোম্যান। দ্বিতীয় হাফে আরও চার গোল করে জার্মান চ্যাম্পিয়নরা।

দ্বিতীয় হাফে ৬৭ থেকে ৮৪ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূরণ করেন জামাল মুসিয়ালা। বাকি গোলটি আসে মুলারের পা থেকে। বায়ার্নের পরের ম্যাচে ২১ জুন আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়রসের বিপক্ষে।

এদিকে রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি ও স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ। ম্যাচটি অনুষ্ঠিত হবে পাসাডেনায়।

বাংলাদেশ সময়: ১১:৫১:১২   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
এমবাপ্পের গোলে জয় ফ্রান্সের, হারলো ইতালি
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল
বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ