জামালপুরে অষ্টম শ্রেণী শিক্ষার্থী অপমৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে অষ্টম শ্রেণী শিক্ষার্থী অপমৃত্যু
সোমবার, ৫ মে ২০২৫



জামালপুরে অষ্টম শ্রেণী শিক্ষার্থী অপমৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বাপ্পী মিয়া( ১৪) নামে অষ্টম শ্রেণী পডুয়া এক শিক্ষার্থীর অপমৃত্যু হয়েছে।

এঘটনা সোমবার (৫ মে) সকালে পৌরসভার ৩নং ওয়ার্ডের বলারদিয়ার মধ্যেপাড়া এলাকায় ঘটেছে। নিহত শিক্ষার্থী পাটাবুগা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বলারদিয়ার মধ্যেপাড়া গ্রামের চা দোকানদার কালু মিয়ার ছেলে বাপ্পী মিয়া পরিবারের সকলের সাথে রাতের খাবার খেয়ে তার নিজ কক্ষে গিয়ে ঘুমায়। পরে সোমবার (৫ এপ্রিল) ভোরে তার পরিবার ঘুম থেকে ওঠতে দেরি দেখে তাকে ডাকাডাকি করেন পরিবারের লোকজন। বাপ্পীর কোন সারাশব্দ না পেয়ে তার কক্ষের দরজা ভেঙে দেখতে পায় ধর্নার সাথে ফাঁস দিয়ে বাপ্পী ঝুলে আছে। পরে স্থানীয় লোকজন এসে ফাঁসি থেকে ঝুলানো লাশ নামিয়ে ফেলেন বলে জানান কালু মিয়া।

এরপর পুলিশ কে খবর দিলে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসেন এবং এঘটনার সত্যতা পান। পরে পুলিশ সুরতহাল শনাক্ত করে লাশ রেখেই চলে আসেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।সেখানে নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩৩:৪০   ৫৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
লন্ডন ডার্বি জিতল আর্সেনাল, প্যালেসকে হারিয়ে শীর্ষ তিনে ম্যানইউ
বিয়ের পরে নতুন স্বপ্নে বিভোর রাশমিকা, প্রস্তুত ত্যাগ স্বীকার করতেও!
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১, আহত ১৪৯
খাল সংরক্ষণ বর্তমান সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী আমিনুল
মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প লিখে জয় মায়ামির
ইসরাইলের দিকে ধেয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র
ঢাকায় ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভিসা নিয়ে যে বার্তা দিলেন ভারতীয় হাইকমিশনার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ