সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক
বুধবার, ৭ মে ২০২৫



সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

সোনারগাঁয়ে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) রাতে সনমান্দি ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক হলেন, একই এলাকার বাসিন্দা ফারুক হোসেন (৩০)।

গণমাধ্যমে ভুক্তভোগীর মা জানায়, ফারুক দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে সেই শিক্ষার্থীকে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। গত ১২ এপ্রিল সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কিশোরীর গোসলখানায় প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত যুবক ফারুক। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ফারুক পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান জানায়, ‘ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

বাংলাদেশ সময়: ২৩:০৮:০০   ৪০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
কমলাপুর স্টেডিয়ামে সব দোকানের বরাদ্দ বাতিলের নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর
সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা ডন গ্রেপ্তার
প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’ : ববি হাজ্জাজ
বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে : মির্জা ফখরুল
কর্নেল (অব.) অলিকে প্রার্থী করার কারণ জানালেন নাহিদ ইসলাম
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী
মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর
বরিশালে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন তথ্যমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেগড়া ঐতিহাসিক শাকপালা পার্কে ফিরছে নতুন প্রাণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ