ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
সোমবার, ১২ মে ২০২৫



ইতিহাসের এই দিনে

আজ সোমবার, ১২ মে ২০২৫। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৬৬৬: মুঘল সম্রাট আওরঙ্গজেবের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য শিবাজি আগ্রায় আসেন।
১৮৭৭: ভারতীয় মুসলমানদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডানের প্রতিষ্ঠা হয়।
১৯১৫: ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম ব্যক্তিত্ব রাসবিহারী বসু ব্রিটিশের শ্যেন চক্ষু ফাঁকি দিয়ে কলকাতার খিদিরপুর বন্দর থেকে জাপানি জাহাজ ‘সানুকি-মারু’যোগে ভারতবর্ষ ত্যাগ করেন।
১৯৪১: আডলফ হিটলার ইরাকের স্বাধীনতা সংগ্রামী রশীদ আলি গিলানির জন্য দুটি বোমারুবিমান পাঠান।
১৯৪৯: পশ্চিম বার্লিনের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন আরোপিত অবরোধের অবসান ঘটে।
১৯৫৫: সিলেটের হরিপুরে প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কৃার।
১৯৬৫: বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ১৭ হাজার লোকের প্রাণহানি।
১৯৭২: বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় স্পেন ও দক্ষিণ কোরিয়া।
১৯৯৪: আজারাইজান প্রজাতন্ত্র এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি।
২০১৮: বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করা হয়।

জন্ম

১৪৯৬: সুইডেনের প্রথম গুস্তাভ, সুইডেনের রাজা।
১৮২০: ফ্লোরেন্স নাইটিঙ্গেল, আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, লেখক ও পরিসংখ্যানবিদ।
১৮৫৫: প্রমথনাথ বসু, বাঙালি ভূতত্ত্ববিদ, বিজ্ঞানী ও সমাজকর্মী।
১৮৬৩: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, বিখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক ও বাংলা ছাপাখানার অগ্রপথিক।
১৮৬৭: হিউ ট্রাম্বল, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও অধিনায়ক।
১৮৯৫: উইলিয়াম ফ্রান্সিস জিওক, মার্কিন রসায়নবিদ।
১৯০৭: ক্যাথরিন হেপবার্ন, মার্কিন অভিনেত্রী।
১৯১০: জেমস ডাডলি, আমেরিকান বেসবল খেলোয়াড় এবং পেশাদার রেসলিং ম্যানেজার ও নির্বাহী।
১৯১০: ডরোথি মেরি হজকিন, ব্রিটিশ রসায়নবিজ্ঞানী।
১৯১৩: ত্রিপুরা সেনগুপ্ত, বাঙালি, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯২৪: অ্যান্টনি হিউসিস, নোবেলজয়ী (১৯৭৪) ব্রিটিশ মহাকাশ বিজ্ঞানী।
১৯২৯: স্যাম নজুমা, নামিবীয় বিপ্লবী, বর্ণবাদবিরোধী কর্মী ও রাজনীতিবিদ।
১৯৩৭: জর্জ কার্লিন, আমেরিকান কৌতুক অভিনেতা, অভিনেতা ও লেখক।
১৯৪১: আহমদুল্লাহ, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির।
১৯৭৭: মরিয়ম মির্জাখানি, ইরানি গণিতবিদ।
১৯৭৯: মিলা ইসলাম, বাংলাদেশি সংগীতশিল্পী।
১৯৮০: ঋষি সুনক, ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক ব্যক্তিত্ব, যিনি ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হন ২০২২ সালের ২৮ অক্টোবর।
১৯৮১: রামি মালেক, আমেরিকান অভিনেতা।
১৯৮৬: এমিলি ভ্যানক্যাম্প, কানাডিয়ান অভিনেত্রী।
১৯৮৭: কিরণ পোলার্ড, ত্রিনিদাদীয় ক্রিকেটার।
১৯৮৮: মার্সেলো ভিয়েরা, ব্রাজিলীয় ফুটবলার।
১৯৯৭: ওদেয়া রাশ, ইসরাইলি অভিনেত্রী।

মৃত্যু

১৭০০: জন ড্রাইডেন, ইংরেজ লেখক, কবি ও নাট্যকার।
১৮৪৫: আউগুস্ট ভিলহেল্ম ফন শ্লেগেল, জার্মান কবি, অনুবাদক ও সমালোচক।
১৯৪০: বিশিষ্ট কর্মব্রতী, সাহিত্যানুরাগী ও রবীন্দ্রনাথ পরিকল্পিত শ্রীনিকেতনের মুখ্য সংগঠক কালীমোহন ঘোষ।
১৯৪১: দীনেশরঞ্জন দাশ, বাঙালি লেখক ও চলচ্চিত্র পরিচালক।
১৯৫৭: এরিক ভন স্ট্রোহেইম, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা।
১৯৭১: সাদত আলী আখন্দ, প্রবন্ধকার, সাহিত্যিক।
২০০১: ডিডি, ব্রাজিলীয় ফুটবলার।
২০০৫: মার্টিন লিংগস, যার ইসলামিক নাম আবু বক্কর সিরাজুদ্দিন, তিনি একজন পশ্চিমা লেখক, শিক্ষাবিদ ও ফ্রিটজফ শুয়ানের শিষ্য ও শেক্সপিয়র বিষয়ে বিজ্ঞ ব্যক্তি ছিলেন।
২০১৫: সুচিত্রা ভট্টাচার্য, ভারতীয় বাঙালি সাহিত্যিক।
২০১৯: হায়াৎ সাইফ, বাংলাদেশি কবি ও সাহিত্য সমালোচক।

বাংলাদেশ সময়: ১৬:২৫:০৭   ২৪৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: “হাত ধোয়ার নায়ক হোন”
সালথায় সাংবাদিকদের সঙ্গে যুবদলের মতবিনিময়
‎চন্দ্রপাড়া দরবারে তিন শতাধিক অস্বচ্ছল মানুষের মাঝে কর্মসংস্থানের পুঁজি সহায়তা বিতরণ
নিরাপদ সড়ক গড়তে দোষারোপ নয়,সম্মিলিত উদ্যোগ জরুরি : শেখ রবিউল আলম
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৩ জনসহ গ্রেফতার ৮৫
সোনারগাঁয়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়
ঠাকুরগাঁও উপনির্বাচনে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ