হিলি স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » হিলি স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
সোমবার, ১২ মে ২০২৫



হিলি স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

দিনাজপুরের হিলি স্থলবন্দরের কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি আর হয়রানির নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে বন্দরের সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা।

সোমবার (১২ মে) দুপুর ১২টায় বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ফেরদৌস রহমান অভিযোগ করেন, এইচ এস কোডের ফাঁদে ফলে কাস্টমস কর্তৃপক্ষ আমদানিকৃত পণ্যের অতিরিক্ত শুল্ক আদায়সহ হয়রানি করছে। পর্যাপ্ত অবকাঠামো উন্নয়ন না হওয়ায় পণ্য আমদানি করে পণ্য ওঠা-নামা ও রক্ষণাবেক্ষণে অতিরিক্ত বন্দর মাসুল গুণতে হচ্ছে।

এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয় সংবাদ সম্মেলন থেকে।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন মন্ডল, সহসভাপতি মুশফিকুর রহমান চৌধুরীসহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৮:০৪   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাবেক ক্রিকেটারদের রিইউনিয়ন অনুষ্ঠিত ফরিদপুর স্টেডিয়ামে
ফরিদপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে - জেলা প্রশাসক
গাজা দখলের ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানানোর আহ্বান হামাসের
রাজশাহীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি
আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, ৩ জুন দেয়া হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন: স্বাস্থ্যমন্ত্রী
বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা সহ-স্বাগতিক কানাডার
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সংরক্ষণে ‘প্রস্তুত’ কাজাখস্তান: আইএইএ প্রধান
শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ