ঈদ উপলক্ষে ট্রেনের টিকেট বিক্রি ২১ মে থেকে শুরু: যোগ হচ্ছে পাঁচ জোড়া ট্রেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদ উপলক্ষে ট্রেনের টিকেট বিক্রি ২১ মে থেকে শুরু: যোগ হচ্ছে পাঁচ জোড়া ট্রেন
সোমবার, ১২ মে ২০২৫



ঈদ উপলক্ষে ট্রেনের টিকেট বিক্রি ২১ মে থেকে শুরু: যোগ হচ্ছে পাঁচ জোড়া ট্রেন

আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। ঈদ উপলক্ষে আগামী ২১ মে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে।

ঈদ উপলক্ষে যুক্ত করা হবে পাঁচ জোড়া বিশেষ ট্রেন। পাশাপাশি সড়কে কোনো গরুর হাট বসবে না এবং চাঁদাবাজিও করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় আজ এসব উদ্যোগের কথা জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক, সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম প্রমুখ।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রী সাধারণের টিকেট ক্রয় সহজলভ্য করার লক্ষ্যে পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকেট সকাল ৮টা হতে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকেট দুপুর ২টা হতে বিক্রি করা হবে।

রেল মন্ত্রণালয় জানায়, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে এর টিকিট বিক্রি হবে ২১ মে। আগামী ১ জুনের বিক্রি হবে ২২ মে। ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে। ৩ জুনের বিক্রি হবে ২৪ মে। ৪ জুনের বিক্রি হবে ২৫ মে। ৫ জুনের বিক্রি হবে ২৬ মে। আর ৬ জুনের টিকেট বিক্রি হবে ২৭ মে।

রেল মন্ত্রণালয় জানায়, ঢাকা হতে বহির্গামী ৪৩টি আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা হবে প্রায় ৩৩ হাজার ৩১৫টি, যা শতভাগ অনলাইনে বিক্রয় করা হবে। আগামী ৩ জুন থেকে ঈদের পূর্ব দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা হবে। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক অফ-ডে কার্যকর থাকবে। তবে ঈদ-উল-আযহার দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

রেল মন্ত্রণালয় জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী অগ্রিম ও ফেরত যাত্রার টিকেট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রয় করা হবে। একজন যাত্রী উল্লিখিত ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ ১ বার করে টিকেট ক্রয় করতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক ৪ টি টিকেট ক্রয় করতে পারবে। ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রী সাধারণের অনুরোধে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকেট স্টেশন কাউন্টার হতে বিক্রয় করা হবে।

বাংলাদেশ সময়: ২২:২৪:১৭   ১৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো - স্পিকার
দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া বেশি শক্তিশালী : দুলু
জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সরিষাবাড়ীতে ৯২ ব্যাচের ঈদ পুনর্মিলনী: প্রাক্তন শিক্ষকদের সম্মাননা
সাবেক ক্রিকেটারদের রিইউনিয়ন অনুষ্ঠিত ফরিদপুর স্টেডিয়ামে
ফরিদপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে - জেলা প্রশাসক
গাজা দখলের ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানানোর আহ্বান হামাসের
রাজশাহীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ