চট্টগ্রামে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ৫

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ৫
সোমবার, ১৮ আগস্ট ২০২৫



চট্টগ্রামে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ৫

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় পাঁচ জন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছে।

আজ সোমবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর আকবর শাহ থানাধীন সিটি গেট এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন - আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস (৩২) ও মো. সোহাগ (৩২)। আহতদের মধ্যে আছেন- সৈকত দাশ, অগ্নি দাশ, কোকিল দাশ ও দীপু দাশ ও অজ্ঞাত ১জন। এরা সকলেই মাছ ব্যবসায়ী।

তারা সবাই চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা। ভোরে মাছ আনার জন্য পিকআপ ভ্যানটি সীতাকুণ্ড উপজেলা থেকে চট্টগ্রাম নগরীর ফিশারিঘাটের দিকে যাচ্ছিল বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন।

তিনি আরও বলেন, গাড়িটিতে অবস্থান করা ১০ জনই মাছ ব্যবসায়ী ছিলেন।

এদিকে পুলিশ জানায়, পিকআপ ভ্যানটির সামনে তিন জন ও পেছনে সাত জন যাত্রী ছিলেন। নগরের সিটি গেট এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিন জন নিহত হন।

পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত অবস্থায় আরও পাঁচ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আকবর শাহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে।

লাশ পুলিশি হেফাজতে রয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৫৪   ২৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
নৌযান শুমারি উপলক্ষে রাঙামাটিতে জনসচেতনতামূলক র‌্যালি
রাঙামাটিতে মনসা পূজা পালিত
শিপইয়ার্ডগুলোকে পরিবেশবান্ধব পদ্ধতিতে পরিচালনা করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ