এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাবে বাংলাদেশ: জাকের

প্রথম পাতা » খেলাধুলা » এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাবে বাংলাদেশ: জাকের
সোমবার, ১৮ আগস্ট ২০২৫



এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাবে বাংলাদেশ: জাকের

এশিয়া কাপে এখন পর্যন্ত ৩ বার ফাইনাল খেলেছে বাংলাদেশ। তবে প্রতিবারই শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়ে হেরেছে টাইগাররা। এবার সেই গেরো কাটাতে দৃঢ়প্রত্যয়ী টাইগাররা। সোমবার (১৮ আগস্ট) সংবাদ সম্মেলনে এমন আশা জাগানিয়া বার্তাই দিয়েছেন জাতীয় দলের ৩ ফরম্যাটের নিয়মিত ব্যাটার জাকের আলী।

এশিয়া কাপকে সামনে রেখে গত কয়েকদিন কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ দল। ১৫ আগস্ট থেকে শুরু হওয়া স্কিল ট্রেনিংয়ের আগে কয়েকদিন ফিটনেস ট্রেনিং হয়েছে। আজ (১৮ আগস্ট) ঢাকায় শেষ দিনের অনুশীলন হওয়ার কথা থাকলেও সেটা বাতিল হয়েছে।

নেদারল্যান্ডস সিরিজ এবং এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশের বাকি অনুশীলন হবে সিলেট।
আগামীকাল (২০ আগস্ট) সন্ধ্যায় সিলেটের বিমান ধরার কথা রয়েছে টাইগারদের। ঢাকা ছাড়ার আগে তাই আজ দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন জাকের আলী।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘এবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি ইনশাআল্লাহ। ব্যক্তিগতভাবে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি। আর ড্রেসিংরুমের সবাই এটা বিশ্বাস করে (এশিয়া কাপ জেতা সম্ভব)। আমাদের এখন যে পরিবেশ আছে…সবাই যেভাবে এফোর্ট দিচ্ছে, আমরা বিশ্বাস করি এবার চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ।’

৭ বছর আগে শেষবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। তাই তারুণ্যে ভরপুর নতুন এই টি-টোয়েন্টি দল নিয়ে যতই আশার বাণী শোনান জাকের, শিরোপা জয় একদমই সহজ হতে যাচ্ছে না। বরং এবারের টুর্নামেন্টে সম্মান বাঁচিয়ে দেশে ফেরাটাও চ্যালেঞ্জিং হতে পারে লিটন দাসের দলের জন্য।

আগে একসময় ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা ছিল এশিয়ান ক্রিকেটের পাওয়ারহাউজ। তবে এখন এই তালিকায় যুক্ত হয়েছে আফগানিস্তান। মেগা টুর্নামেন্ট এবং টি-টোয়েন্টির পারফরম্যান্সের বিচারে এই চার দলই এখন বাংলাদেশের চেয়ে এগিয়ে। এমনকি সবচেয়ে দুর্বল দল হংকংয়ের বিপক্ষেও এশিয়া কাপে হারের অভিজ্ঞতা আছে টাইগারদের। সেই বিবেচনায় এশিয়া কাপ জয় তো দূরের কথা, ফাইনালে ওঠাই বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:০৭   ৪২১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার
সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশ ২১৩/৩
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়
স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া
টানা তিনবার কোপা ট্রফি জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ সদরে সম্পন্ন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর বাছাই পর্ব
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ