মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ২১ জনের প্রাণহানি

প্রথম পাতা » আন্তর্জাতিক » মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ২১ জনের প্রাণহানি
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫



মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ২১ জনের প্রাণহানি

বুধবার মধ্য মেক্সিকোতে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। একটি ট্রেলার-ট্রাক এবং একটি বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

পিউবলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পিউবলা রাজ্য সরকারের এক কর্মকর্তা স্যামুয়েল আগুইলার সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাস্থলেই আঠারো জন এবং হাসপাতালে আরো তিনজন মারা গেছেন।

তিনি বলেন, স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

মেক্সিকান গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পিউবলাকে দক্ষিণাঞ্চলীয় ওহাকা রাজ্যের সাথে সংযোগকারী মহাসড়কের পাশে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে।

সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়েছে। মোটর চালকদের বিপজ্জনক ভাবে যানবাহন চালানো, চালকদের ক্লান্তি এবং দুর্বল যানবাহনের কারণে প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটে।

অনেক দুর্ঘটনা ঘটে মালবাহী ট্রাকের কারণে, যার ফলে দেশের যানজটপূর্ণ মহাসড়কগুলোতে নিরাপত্তার মান উন্নত করার দাবি উঠেছে।

গত ৮ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ক্যাম্পেচেতে একটি ট্রাক এবং বাসের মধ্যে সংঘর্ষে ৩৮ জন নিহত হন।

গত মার্চ মাসে, একই দিনে দুটি পৃথক বাস দুর্ঘটনায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হন। যার মধ্যে একটি ট্র্যাক্টর-ট্রেলার এবং মার্কিন রাজ্য টেক্সাস থেকে যাত্রী বহনকারী একটি বাসের মধ্যে সংঘর্ষ ওই দুর্ঘটনা ঘটেছিল।

বাংলাদেশ সময়: ১৬:৩১:৩৪   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলার আইনি ভিত্তি নেই: সাবেক ন্যাটো প্রধান
আরব সাগরে পৌঁছেছে পারমাণবিক শক্তিচালিত ব্রিটিশ সাবমেরিন
ইরান যুদ্ধে ১৬ সামরিক বিমান হারাল যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ
মিসাইল ও ড্রোনের গর্জনের মধ্যেই মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
ইরানের একটি বড় গ্যাসক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালিতে অবরোধ : আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল তেলের দাম
সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪০০, দাবি তালেবানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ