পরিবেশ রক্ষায় বড় দলগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: জোনায়েদ সাকি

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিবেশ রক্ষায় বড় দলগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: জোনায়েদ সাকি
শনিবার, ১৭ মে ২০২৫



পরিবেশ রক্ষায় বড় দলগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: জোনায়েদ সাকি

নতুন মোড়কে পুরোনো জিনিস চালানোর একটি গোপন আত্মবিশ্বাস বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে। এটি পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে কার সাথে ঐক্য আছে সেটি দেখব না। পরিবেশ রক্ষায় বড় রাজনৈতিক দল ও ক্ষমতায় যারা বসবে তাদের জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘পরিবেশবান্ধব নগর গঠনে রাজনৈতিক দলগুলোর ভাবনা’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

সাকি বলেন, ‘বাংলাদেশে আইন প্রণয়ন করা হলেও তা কার্যকরের অভাবে অনেক সময় ফলপ্রসূ হয় না। আগামী দিনে এই চিত্র বদলানোর বড় চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোর সামনে রয়েছে। নতুন প্রজন্ম এখন কথা ও কাজের মিল দেখতে চায়।’

সাকি আরও বলেন, ‘বিশ্বকে প্রাণ-প্রকৃতির উপযোগী করে গড়ে তুলতে হবে। জনগণ যদি পরিবেশ নিয়ে সচেতন না হয়, তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যেও সচেতনতা আসবে না। মানুষ সচেতন হলে তবেই দলগুলোর নির্বাচনি ইশতেহারে পরিবেশের গুরুত্ব প্রতিফলিত হবে।’

নদীর পলিপ্রবাহ প্রসঙ্গে তিনি বলেন, ‘নদীবাহিত পলির মাধ্যমে এ বদ্বীপ গড়ে উঠেছে। কিন্তু উজানে বাঁধ দেওয়ার ফলে পলিপ্রবাহ ব্যাহত হচ্ছে, যা আমাদের ভূপ্রকৃতিকে হুমকির মুখে ফেলছে।’

বাংলাদেশ সময়: ১৬:৩৪:০১   ২৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নটরডেম ও সেন্ট জোসেফে মেধার জয়, রিয়নের স্বপ্ন মহাকাশ ছোঁয়া
বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ
সঙ্গী বারবার দোষ চাপালে কীভাবে সামলাবেন
নবম-দশমের বাংলা সাহিত্য বইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
তেহরান ওয়াশিংটন উত্তেজনা কমাতে মধ্যস্থতায় চীন
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৯, উদ্ধার অস্ত্র ও মাদক
ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে
২০তম এশিয়ান গেমসের উদ্বোধনে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান
কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজের নাম পরিবর্তনের উদ্যোগে ক্ষোভ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ