ট্রাম্প একদিকে শান্তির কথা বলেন অন্যদিকে হুমকি দেন: ইরানের প্রেসিডেন্ট

প্রথম পাতা » আন্তর্জাতিক » ট্রাম্প একদিকে শান্তির কথা বলেন অন্যদিকে হুমকি দেন: ইরানের প্রেসিডেন্ট
শনিবার, ১৭ মে ২০২৫



ট্রাম্প একদিকে শান্তির কথা বলেন অন্যদিকে হুমকি দেন: ইরানের প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সাথে শান্তির কথা বলছেন এবং হুমকি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (১৭ মে) তিনি এমন মন্তব্য করেন।

‘আমাদের কোনটি বিশ্বাস করা উচিত?’ তেহরানে এক নৌ-অনুষ্ঠানে পেজেশকিয়ান এমন প্রশ্ন করেন।

বলেন, ‘একদিকে, তিনি শান্তির কথা বলেন এবং অন্যদিকে, তিনি গণহত্যার সবচেয়ে উন্নত হাতিয়ার দিয়ে হুমকি দেন।’

প্রেসিডেন্ট আরও বলেন, ‘তেহরান যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা চালিয়ে যাবে কিন্তু তারা হুমকিতে ভীত নয়। আমরা যুদ্ধ চাই না।’

এর আগে শুক্রবার ট্রাম্প বলেন, ‘ইরানের কাছে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব রয়েছে এবং তারা জানে, কয়েক দশক ধরে চলমান বিরোধ সমাধানের জন্য এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া দরকার।

শুক্রবার সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করার পর এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, তারা জানে যে তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে, নাহলে খারাপ কিছু ঘটতে চলেছে।’

তবে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তেহরান কোনো মার্কিন প্রস্তাব পায়নি দাবি করে এক্স পোস্টে বলেছেন, ‘এমন কোনো পরিস্থিতি নেই যেখানে ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে (ইউরেনিয়াম) সমৃদ্ধকরণের তার কষ্টার্জিত অধিকার ত্যাগ করবে।’

এদিকে, পেজেশকিয়ান বলেন, ‘ইরান বৈধ অধিকার থেকে পিছু হটবে না।’

‘আমরা গুন্ডামির কাছে মাথা নত করব না। তারা (যুক্তরাষ্ট্র) বলে যে, আমরাই এই অঞ্চলে অস্থিতিশীলতার উৎস।’ বলেন প্রেসিডেন্ট।

গত রোববার ওমানে পারমাণবিক ইস্যুতে ইরান- যুক্তরাষ্ট্রের আলোচনার চতুর্থ দফা শেষ হয়েছে। নতুন দফার আলোচনা এখনও নির্ধারিত হয়নি।

সূত্র: ডন

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৩৯   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু
যে কারণে নতুন চীনা রোবট আমদানিতে নিষেধাজ্ঞা ট্রাম্পের
সৌদি আরবে ড্রোন হামলার অভিযোগ তদন্তের নির্দেশ ইরাকি প্রধানমন্ত্রীর
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান
সিয়াটলে এলোপাতাড়ি গুলিতে নিহত ৩, আহত ৪
শিক্ষার্থীদের ওপর ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ কে দিল? অমিত শাহের কাছে জবাব চাইলেন রাহুল
গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে মোদির ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে জেন–জিরা
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
পদত্যাগপত্রে কী বার্তা দিয়ে গেলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ