জলাবদ্ধতা নিরসনে ডাকাতিয়া নদীর অবৈধ বাঁধ অপসারণ

প্রথম পাতা » চট্টগ্রাম » জলাবদ্ধতা নিরসনে ডাকাতিয়া নদীর অবৈধ বাঁধ অপসারণ
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫



জলাবদ্ধতা নিরসনে ডাকাতিয়া নদীর অবৈধ বাঁধ অপসারণ

লক্ষ্মীপুরের রায়পুরে জলাবদ্ধতা নিরসনে ডাকাতিয়া নদীতে মাছ চাষের উদ্দেশে দেওয়া চারটি বাঁধ অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) নদীর রায়পুর পৌরসভার অংশে অভিযান চালিয়ে এই বাঁধ অপসারণ করা হয়। এতে বর্ষায় কৃত্রিম জলাবদ্ধতা কিছুটা হলেও কমবে বলে আশা করছেন নদীর দুই পাড়ের বাসিন্দারা।

রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানার নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ড, সেনাবাহিনী ও পুলিশ এ অভিযান পরিচালনা করে।

উপজেলা প্রশাসন জানায়, এক যুগেরও বেশি সময় ধরে প্রভাবশালীরা ডাকাতিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছেন। এতে মহিলা কলেজ, চালতাতলী, খাদ্যগুদাম ও পোস্ট অফিসসহ কয়েকটি এলাকায় স্বাভাবিকভাবে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও বন্যা রোধে অভিযান চালিয়ে রায়পুর পৌরসভা অংশের বিভিন্ন এলাকায় নদীতে আড়াআড়িভাবে দেওয়া বাঁধ অপসারণ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা বলেন, ডাকাতিয়া নদীর রায়পুর পৌরসভা অংশে থাকা চারটি আড়াআড়ি ও ছোট কয়েকটি বাঁধ অপসারণ করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের নির্দেশে আমাদের এ অভিযান চলছে।

প্রসঙ্গত, গত বছর আগস্ট মাসের শেষ দিকে প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে লক্ষ্মীপুরে বিভিন্ন এলাকায় বাড়িঘর ডুবে যায়। পরবর্তীতে ফেনী-নোয়াখালী থেকে বন্যার পানি এসে প্রায় দেড় মাস পানিবন্দি ছিল মানুষ।

বাংলাদেশ সময়: ১৮:০০:২৪   ২৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ