সাভারের বিতর্কিত সেই বোট ক্লাব গুঁড়িয়ে দিলো পানি উন্নয়ন বোর্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাভারের বিতর্কিত সেই বোট ক্লাব গুঁড়িয়ে দিলো পানি উন্নয়ন বোর্ড
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫



সাভারের বিতর্কিত সেই বোট ক্লাব গুঁড়িয়ে দিলো পানি উন্নয়ন বোর্ড

সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করায় বিতর্কিত ঢাকা বোট ক্লাব লিমিটেড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর থেকে বেশ কয়েকটি বুলডোজার এবং এক্সকাভেটর নিয়ে শুরু হওয়া এই অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম। আর অভিযানের নেতৃত্ব দেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী দেওয়ান আইনুল হক।

আয়নুল হক জানান, সাভারের বড়কাকর মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জমি অধিগ্রহণ করে নির্মাণ করা হয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। অবৈধ প্রভাব খাটিয়ে সেই অধিগ্রহণকৃত জায়গার পৌনে ১১ একর জমি অবৈধভাবে দখল করে সেখানে নানা রকম স্থাপনা গড়ে তুলেছে বিতর্কিত ঢাকা বোট ক্লাব লিমিটেড। সাত দিনের সময় দিয়ে গত ২৪ জানুয়ারি বোট ক্লাবের সীমানা প্রাচীরের ভেতর অন্তর্ভুক্ত করা সরকারি জমি ছেড়ে দেয়ার নোটিশ দেয়া হলেও তাতে কর্ণপাত করেনি ক্লাব কর্তৃপক্ষ।

দীর্ঘদিন অতিবাহিত হলেও ঢাকা বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ কোনো সাড়া দেননি। তাই বেআইনি, অবৈধভাবে সরকারি জমি দখলমুক্ত করতেই এই উচ্ছেদ অভিযান চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৪৪   ২৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা নির্ধারন করে প্রজ্ঞাপন জারি
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ