অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশনের ৩৬তম বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশনের ৩৬তম বৈঠক অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৭ মে ২০২৫



অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশনের ৩৬তম বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এর সভাপতিত্বে অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশনের ৩৬তম বৈঠক আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী এবং অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের ২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ও উন্নয়ন খাতে ১৫৪ কোটি ০৪ লক্ষ ০৫ হাজার টাকা ও আগামী ২০২৫-২০২৬ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ২৩২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট প্রাক্কলন, ২০২৬-২০২৭ অর্থবছরে ২৪৩ কোটি ৬০ লক্ষ টাকা এবং ২০২৭-২০২৮ অর্থবছরে ২৫৫ কোটি ৭৮ লক্ষ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।

বৈঠকের শুরুতে বিগত ৩৫তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্যবিবরণী অবহিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের উপর আলোচনা করা হয়। এছাড়া সংসদ সচিবালয়ের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়।

বৈঠকে আলোচ্যসূচী উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মোঃ মিজানুর রহমান এনডিসি।

বাংলাদেশ সময়: ২১:৩৮:৪৫   ৭৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৌদি আরবের সাথে মিল রেখে ফরিদপুরের ১০ গ্রামে ঈদুল আযহা উদযাপন
ফরিদপুরে নিহত শিশু কবিতার পরিবারকে রিকশা উপহার দিলেন এমপি নায়াব ইউসুফ
লোকসংগীত শিল্পী লাইলীকে আর্থিক সহায়তা দিলেন ফরিদপুর জেলা প্রশাসন
সরিষাবাড়ীতে বজ্রপাতে মুদি দোকান পুড়ে ছাই, নিঃস্ব ব্যবসায়ী
ফরিদপুরে ঈদ উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত সকাল ৯টায়
ব্রাহ্মণবাড়িয়ায় গাছের ডালের সঙ্গে ট্রেনের ধাক্কা, ছাদ থেকে পড়ে আহত ৮
বোয়ালমারীতে বাথরুম তুলতে গেলে দরিদ্র মহিলাকে পিটিয়ে হত্যার অভিযোগ
গাজায় হামাসের সশস্ত্র শাখার নতুন প্রধান নিহত: দাবি ইসরাইলের
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩১, স্থল অভিযান জোরদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ