সুনামগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত
রবিবার, ১ জুন ২০২৫



সুনামগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

জেলায় আজ র‌্যালি, আলোচনাসভা, বাউল গান পরিবেশন, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রভৃতি কর্মসূচীর মধ্যদিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ রোববার দুপুর পৌঁনে ১২ টায় জেলা শিল্পকলা একাডেমি থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে এসে আলোচনাসভায় মিলিত হয়।

আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল করিম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজন লাল দাস।

স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রাণিসস্পদ কর্মকর্তা মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ।

ছাতক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিলন মিয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি নুরুল আলম সাগর।

অনুষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কুইজে বিজয়ীদের মধ্য পুরষ্কার বিতরণ করা হয়।

শেষে স্থানীয় শিল্পীরা বাউল গান পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ১৭:০৩:১২   ১৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে ইসলামী ব্যাংক নিয়ে মানববন্ধন
ফরিদপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত শামসের উদ্দিন
শিশু রামিসার ওপর পাশবিক নির্যাতন ও নির্মম হত্যার প্রতিবাদে ফুঁসে উঠল আলফাডাঙ্গা পৌর বিএনপি
ফরিদপুরে হামে আক্রান্ত শিশুর মৃত্যু সংখ্যা ১৩
ফরিদপুর জেলা তথ্য অফিসের উঠান বৈঠক
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৯ হাম রোগী ভর্তি, মৃত্যু ১
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ