নতুন শ্রমবাজার খুলতে বাহরাইনের ক্রাউন প্রিন্সকে অনুরোধ রাষ্ট্রদূতের

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন শ্রমবাজার খুলতে বাহরাইনের ক্রাউন প্রিন্সকে অনুরোধ রাষ্ট্রদূতের
সোমবার, ২ জুন ২০২৫



নতুন শ্রমবাজার খুলতে বাহরাইনের ক্রাউন প্রিন্সকে অনুরোধ রাষ্ট্রদূতের

বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খালিফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

স্থানীয় সময় রোববার (১ জুন) বাহরাইনের বাহরাইনের ক্রাউন প্রিন্সের রিফা প্রাসাদে এ সাক্ষাৎ হয়।

মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, সাক্ষাৎকালে ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি রাষ্ট্রদূতের কূটনৈতিক দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন, পাশাপাশি তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন।

রাষ্ট্রদূত বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নতুন শ্রমবাজার উন্মোচন এবং ভিসা প্রাপ্তি প্রক্রিয়া সহজীকরণের জন্য বিশেষভাবে ফ্যামিলি ভিসা প্রদানের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বসহকারে বিবেচনার অনুরোধ জানান।

ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মান্যবর রাষ্ট্রদূতের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন এবং বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস এবং অন্যান্যদের মধ্যে বাহরাইনের মন্ত্রিপরিষদ বিষয়ক মন্ত্রী হামাদ বিন ফয়সাল আল মালকি, ক্রাউন প্রিন্সের আদালতের প্রধান শেখ সালমান বিন আহমেদ আল খলিফা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হামাদ আল মাহমুদ ও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:০১:০১   ২০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফেনীবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটাবে মুহুরী-কহুয়া বাঁধ - পানিসম্পদ মন্ত্রী
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন -কৃষি মন্ত্রী
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন
মাদকমুক্ত দেশ গড়তে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান ত্রাণমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ