জামালপুরে ছাত্রদল নেতার গুদাম থেকে ৫৬ বস্তা ভিজিএফ চাল উদ্ধার : আটক ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ছাত্রদল নেতার গুদাম থেকে ৫৬ বস্তা ভিজিএফ চাল উদ্ধার : আটক ৩
সোমবার, ২ জুন ২০২৫



জামালপুরে ছাত্রদল নেতার গুদাম থেকে ৫৬ বস্তা ভিজিএফ চাল উদ্ধার : আটক ৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের ভাড়াকৃত গুদাম থেকে ৫৬ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করেছে যৌথবাহিনী।

সোমবার(২ জুন) সকালে সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (১ জুন) রাত দশটায় ভাটারা ইউনিয়নের ভাটারা বাজার রেল ক্রসিং এলাকায় আয়শা সুপার মার্কেট থেকে ৫৬ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করা হয়েছে। এঘটনায় তিনজনকে আটকসহ জব্দকৃত চাল পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন - মহাদান ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মোঃ আব্দুল গফুর ছেলে মোঃ আশিক মিয়া,
সানাকৈর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে মোঃ রায়হান মিয়া ও বারুইপটল গ্রামের মৃত শাওয়ান আলী ছেলে শান্ত।

পুলিশ ও স্থানীয় বরাতে জানা গেছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত তিন দিন যাবৎ ভাটারা ইউনিয়ন পরিষদে অসহায় দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। এই সুবাদে জামালপুর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে ছাত্রদলের কিছু কর্মী অবৈধভাবে এই চালগুলো ক্রয় করে এবং সরকারি বস্তা পাল্টিয়ে তাদের গুদামে মজুদ করে রাখে। পরে এই চালগুলো অন্যত্র বিক্রি করার সময় সংবাদ আর্মির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর টহলরত টিম জানতে পারে। পরে ওয়ারেন্ট অফিসার সাদিক আলী নেতৃত্বে আয়েশা সুপার মার্কেটে নাজমুল স্টোরে অভিযান চালিয়ে ২ হাজার ৮’শো কেজি(৫৬ বস্তা) চাল উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করে। এসময় নাজমুল হাসান সহ তার অনুসারীরা ঘটনাস্থলে থেকে কৌশলে পালিয়ে যায়।

পরে আটককৃতদের ও উদ্ধারকৃত চাল এসিল্যান্ড লিজা রিছিলের উপস্থিতিতে থানার এসআই ফখরুল হাসান এর কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল হাসান বলেন, অবৈধভাবে মজুত করা ৫৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬:৩০:১৬   ২২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর
বায়ুদূষণ নিয়ন্ত্রণে ১৫ দফা দাবি যুব ও নাগরিক সমাজের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
অনিবন্ধিত অনলাইন ও পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার
ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির
অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ