সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় উচ্চ পর্যায়ের কমিটি হচ্ছে : আইন উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় উচ্চ পর্যায়ের কমিটি হচ্ছে : আইন উপদেষ্টা
মঙ্গলবার, ৩ জুন ২০২৫



সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় উচ্চ পর্যায়ের কমিটি হচ্ছে : আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সরকারি চাকরি অধ্যাদেশে কর্মচারীদের আপত্তির বিষয়গুলো পর্যালোচনা করার জন্য উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হবে।

সচিবালয় কর্মচারী ঐক্য কোরামের নেতাদের কাছ থেকে স্মারকলিপি নেওয়ার পর উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল সাংবাদিকদের আজ এই তথ্য জানান।

তিনি বলেন, দাবি ও আপত্তিগুলো শোনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। সেখানে উপদেষ্টাসহ অন্যরা থাকবেন। কমিটি শিগগিরই গঠন করা হবে। উপদেষ্টা পরিষদের মিটিংয়ে কমিটির সুপারিশগুলো পর্যালোচনা করা হবে।

তিনি আরও বলেন, আজ বা কাল এ কমিটি গঠন হতে পারে। উপদেষ্টা পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

সচিবালয় কর্মচারী ঐক্য কোরামের নেতাদের মধ্যে ছিলেন বাদিউল কবির, নুরুল ইসলাম, নূর জামাল, নজরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৩৭:৩২   ২১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ