হামজা-সোহেলের গোলে দুর্দান্ত জয় বাংলাদেশের

প্রথম পাতা » খেলাধুলা » হামজা-সোহেলের গোলে দুর্দান্ত জয় বাংলাদেশের
বুধবার, ৪ জুন ২০২৫



হামজা-সোহেলের গোলে দুর্দান্ত জয় বাংলাদেশের

বাংলাদেশ ফুটবলে আবারও জোয়ার শুরু হয়েছে। জোয়ারের মধ্যেমণি হামজা চৌধুরী। তার আগমনে বাংলাদেশ ফুটবলের চিত্রই পাল্টে গেছে। লেস্টার সিটির মিডফিল্ডারের খেলা দেখতে তাই আজ হাজারো মানুষের ঢল নামে ঢাকা জাতীয় স্টেডিয়ামে।

খেলা দেখতে আসা দর্শকদের অবশ্য হতাশ করেননি হামজা। দেশের মাটিতে অভিষেক ম্যাচ খেলতে নেমে যে প্রথম গোল পেয়েছেন তিনি। তাতে ভুটানের বিপক্ষে ২-০ গোলের জয়ও পেয়েছে বাংলাদেশ। দলের অপর গোলটি করেছেন সোহেল রানা।

দীর্ঘ ৫৫ মাস পর আবারও জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরেছে। প্রত্যাবর্তনের ম্যাচে গোলের দেখা পেতেও খুব একটা সময় অপেক্ষা করতে হয়নি ঢাকা জাতীয় স্টেডিয়ামকে। কেননা ম্যাচের ষষ্ঠ মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পাওয়া গেছে। দুই প্রবাসী মিডফিল্ডার জামাল ভূঁইয়া ও হামজার যুগলবন্দিতে।
বাংলাদেশের অধিনায়ক জামালের নেওয়া কর্নার থেকে হেডে গোলটি করেন হামজা।

এতে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই অভিষেক গোলের দেখা পান হামজা। বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকার গোলে তখন ঢাকা গ্যালারিতে রব ওঠে বাংলাদেশ, বাংলাদেশ। ম্যাচ শেষেও ছিল সেই রব।

২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ।
তবে বক্সের মধ্যে থেকে ফাহমিদুলের বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন ভুটানের গোলরক্ষক। ফিরতি সুযোগ পেয়েছিলেন জামাল। কিন্তু গোলবারের অনেক বাইরে বল মারেন বাংলাদেশের অধিনায়ক।

৩৫ মিনিটে নিশ্চিত এক গোল বাঁচিয়ে দেন ভুটানের গোলরক্ষক জিয়েলশেন জাংপো। সতীর্থ তাজ উদ্দিনের ক্রস থেকে বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়েছিলেন জামাল। কিন্তু বাংলাদেশের মিডফিল্ডার যে শটটা নিলেন তা প্রতিহত করে দিলেন ভুটানের গোলরক্ষক। পরে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পরপরেই ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ পেয়েছিলেন বদলি নামা শেখ মোরসালিন। কিন্তু ৪৭ মিনিটে বক্সের মধ্যে বল পেয়েও সরাসরি ভুটানের গোলরক্ষককে মারেন তিনি। তার আগে বাঁ প্রান্ত থেকে অবিশ্বাস্য এক ক্রস দিয়েছিলেন ফাহমিদুল।

দুই মিনিট পরেই অবশ্য পুরো গ্যালারিকে আনন্দে ভাসান সোহেল রানা। ৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করেন তিনি। মিডফিল্ডারের নেওয়া বাঁ পায়ের শটটি ঠেকানোর কোনো উপায়ই ছিল না প্রতিপক্ষের গোলরক্ষকের। শুধু ডানদিকে ঝাঁপটাই দিতে পেরেছেন জাংপো।

ভুটান গোল ব্যবধান কমানোর প্রথম সুযোগ পায় ৭৩ মিনিটে। প্রায় মাঝমাঠ থেকে ভুটানের এক খেলোয়াড় বাংলাদেশের গোলে শট নিয়েছিলেন। তবে জালে জড়ানোর আগে কর্নারের মাধ্যমে বাংলাদেশকে রক্ষা করেন গোলরক্ষক মিতুল মারমা। ৭৭ মিনিটে অল্পের জন্য গোল হজম করা থেকে বেঁচে যায় বাংলাদেশ। ইয়েশি জিয়েলশনের হেডটা যে বারের একটু ওপর দিয়ে চলে যায়।

ম্যাচের শেষ দিকে আরেকটি দারুণ সেভ দেন জাংপো। ৯০ মিনিটে ডি বক্সের বেশ দূর থেকে মোহাম্মদ ইব্রাহিমের নেওয়া শটটি বাঁ প্রান্তে ঝাঁপ দিয়ে দারুণ ক্ষিপ্রতায় আটকে দেন ভুটানের গোলরক্ষক। অন্যদিকে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে অবিশ্বাস্য এক সেভ দেন মিতুল।

বক্সের ডান প্রান্তে ফাঁকায় বল পান জিগমে নামগিয়াল। বলটা যখন তিনি পান তখন তার সামনে শুধু গোলরক্ষক মিতুল। গোলে শটটা নিলেনও কিন্তু মুহূর্তের মধ্যেই বাঁ প্রান্তে লাফ দিয়ে সেভটা দেন মিতুল। এরপর আর কোনো গোল হয়নি ম্যাচে। তাতে জামালের আশাও পূর্ণ হয়েছে। কেননা গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, প্রতিপক্ষের বিপক্ষে সর্বশেষ হারের প্রতিশোধ নিতে চান তিনি। ২-০ গোলের জয় সেটাই প্রমাণ করছে।

বাংলাদেশ সময়: ২৩:১৯:১৪   ২০৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ
লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি
জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি : ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার
বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ