যথাসময়ে নির্বাচনের রোডম্যাপ দেবে ইসি : উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রথম পাতা » চট্টগ্রাম » যথাসময়ে নির্বাচনের রোডম্যাপ দেবে ইসি : উপদেষ্টা আসিফ মাহমুদ
সোমবার, ৯ জুন ২০২৫



যথাসময়ে নির্বাচনের রোডম্যাপ দেবে ইসি : উপদেষ্টা আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে ডেট দেয়া হয়েছে, তা মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন।

সোমবার সকালে নিজ এলাকা কুমিল্লার মুরাদনগরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে গিয়ে জাহাপুর বাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন ।

উপদেষ্টা বলেন, স্থানীয় সরকারে জনপ্রতিনিধি না থাকায় দৈনন্দিন সেবাগুলো থেকে জনগণ বঞ্চিত হচ্ছে।

স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচনের আয়োজন করতে বলা হবে।

ক্রীড়া ও যুব মন্ত্রণালয়েরও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সোশ্যাল মিডিয়ার গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে তখন তা দুঃখজনক। অনেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করে থাকেন।

তিনি বলেন, আপনারা দেখেছেন চাঁদপুরের একটি ঘটনার সাথে আমার পরিবারকে জড়িয়ে একটি বিশেষ শ্রেণী হেয় প্রতিপন্ন করেছে। আমি তথ্য মন্ত্রণালয়ে কথা বলেছি। রাষ্ট্রের সাধারণ নাগরিক হিসেবে আমি আইনগত ব্যবস্থা নেবো।

তিনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ দিয়ে মুরাদনগরে ঢোকেন। উপজেলার বাবুটিপাড়া, পাহাড়পুর, ছালিয়াকান্দি, জাহাপুর, শুষুন্ডা, দারোরা, নহল চৌমুহনী গ্রামে চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

পান্তি বাজারে নেমে উপস্থিত জনতার শুভেচ্ছা গ্রহণ করেন। সাধারণ মানুষ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। তিনি উপস্থিত জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।

উপদেষ্টা আসিফ এ সময় মুরাদনগরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ফুলেল ভালোবাসায় সিক্ত হন।

তিনি বলেন, মানুষের বিভিন্ন চাওয়া পাওয়া থাকে, এসব চাওয়া পাওয়াগুলো নিজে শুনতেই মূলত ছুটে এসেছি।

দারোরা বাজারে উপস্থিত জনতাকে তিনি ঈদ শুভেচ্ছা জানান। এছাড়া এলাকায় কি কি জনকল্যাণমূলক কাজ দরকার সেগুলো লিখিত আকারে দিলে সংশ্লিষ্ট দপ্তর ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশ্বস্ত করেন।

এলাকা পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান ও মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান।

বাংলাদেশ সময়: ২২:০২:৫২   ১৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পিতা-মাতার পথ অনুসরণ করে মানুষের জন্য কাজ করছেন তারেক রহমান : এ্যানি
শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ শিক্ষামন্ত্রীর
আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর চামড়ার দাম নির্ভর করে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
ফেনীতে জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় পরিবেশ মন্ত্রীর
ত্যাগের মহিমা নিয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ভূমিপ্রতিমন্ত্রী
একটি কল্যাণকর রাষ্ট্রের দিকে যাচ্ছি আমরা: অর্থমন্ত্রী
কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম
ব্রাহ্মণবাড়িয়ায় গাছের ডালের সঙ্গে ট্রেনের ধাক্কা, ছাদ থেকে পড়ে আহত ৮
ঈদ করতে বাড়ি ফিরছিলেন বাবা-মা, তার আগেই গাছ পড়ে মারা গেল শিশুসন্তান
কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : প্রাণিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ