ফরিদপুরে পর্নোগ্রাফি চক্রের মূল হোতা গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে পর্নোগ্রাফি চক্রের মূল হোতা গ্রেপ্তার
শুক্রবার, ১৩ জুন ২০২৫



ফরিদপুরে পর্নোগ্রাফি চক্রের মূল হোতা গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারীতে পর্নোগ্রাফি চক্রের মূল হোতা বদিউল আলম তুহিন সরকারকে (৩৭) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তার বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে পর্নোগ্রাফির ফাঁদে ফেলে প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

শুক্রবার (১৩ জুন) বিকেলে আসামিকে ফরিদপুর আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান। এর আগে বৃহস্পতিবার রাতে কুমিল্লা সদর থানার হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বদিউল আলম তুহিন কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল গ্রামের শাহ আলমের ছেলে।

মামলা ও এলাকা সূত্রে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার এক প্রবাসীর স্ত্রীর ভিডিও সুপার এডিট করে অশ্লীল ভিডিও তৈরির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চক্রটি ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন সময়ে ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ১১ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী গত বছরের ২২ ডিসেম্বর বোয়ালমারী থানায় ৬ জনের নাম উল্লেখ করে পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালমারী থানার উপপরিদর্শক শামীম দেওয়ান বলেন, দীর্ঘ ছয় মাস ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নজরদারি চালিয়ে অবশেষে মূল হোতাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
এর আগেই মামলার অন্যান্য আসামিদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৫১:৪৭   ২০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু
বন্দরে কৃষকের মাঝে গাছের চারা, বীজ ও সার বিতরণ
পূর্বধলায় জেলা প্রশাসকের সরকারি দফতর পরিদর্শন ও মতবিনিময়
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে : প্রশাসক প্রিন্স
চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইনসহ একই পরিবারের ৪ জন আটক
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ
​ কালকিনি পৌরসভায় ৮মাস ধ‌রে সুপেয় পানির তীব্র সংকট, চরম দুর্ভোগে হাজারো মানুষ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ