
আসন্ন ব্যালন ডি’অর অনুষ্ঠানকে সামনে রেখে নিজেদের সেরা তরুণ তারকা লামিন ইয়ামালের পেছনে শক্তভাবে দাঁড়ানোর একটি রাজনৈতিক ও কাঠামোগত সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা। এই স্প্যানিশ উইঙ্গারকে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারের মূল দাবিদার হিসেবে তুলে ধরতে বেশ বড় ধরনের
জনসংযোগ ও প্রচারকৌশল হাতে নিতে যাচ্ছে কাতালান ক্লাবটি।
জনপ্রিয় স্প্যানিশ টেলিভিশন শো ‘এল চিরিংগিতো দে জুগোনেস’-এ সাংবাদিক হোসে আলভারেজের এক বিশেষ প্রতিবেদনের বরাতে এই তথ্য সামনে এসেছে। প্রতিবেদনে জানানো হয়, ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের পক্ষে জনমত ও বিশ্ব ফুটবলের সমর্থন জোরালো করতে বার্সেলোনা বোর্ডের উচ্চপর্যায় থেকে বেশ কিছু কৌশলগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রতিবেদনে আরো বলা হয়, আগামী কয়েক দিনের মধ্যেই ক্লাবের শীর্ষ কর্মকর্তা, কোচ ও প্রভাবশালী ব্যক্তিবর্গের পক্ষ থেকে ইয়ামালের পক্ষে প্রকাশ্যে উচ্চকণ্ঠ সমর্থন প্রকাশ শুরু হবে, যেন ব্যালন ডি’অরের রেসে তার অবস্থান অন্য যেকোনো প্রতিদ্বন্দ্বীর চেয়ে মজবুত হয়।
আগামী ২৬ অক্টোবর, সোমবার ইংল্যান্ডের লন্ডনের ঐতিহ্যবাহী ‘লন্ডন প্যালানিয়াম’ থিয়েটারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২০২৬ সালের ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ১৭:৫৬:৫৩ ১ বার পঠিত