খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করল বিএসএফ

প্রথম পাতা » চট্টগ্রাম » খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করল বিএসএফ
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫



খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করল বিএসএফ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সীমান্ত পথ দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে সীমান্তের তানাক্কাপাড়ায় কাঁটাতারের বেড়া দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।

বর্তমানে পুশইন হওয়া ব্যক্তিরা স্থানীয় একটি স্কুলে অবস্থান করছেন এবং তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে রয়েছেন।

আটক ১২ জন নড়াইল এবং একজন যশোর জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ওসমান আলী জানান, পুশইন হওয়া ব্যক্তিরা ভারতের মহারাষ্ট্র রাজ্যে ইটভাটা ও নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। তাদের মধ্যে কেউ ২০ বছর আগে, কেউবা ৯ বছর আগে কাজের সন্ধানে অবৈধপথে ভারতে গিয়েছিলেন।

জানা গেছে, এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১৪৫ জন বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। নতুন করে ১৩ জন ছাড়া বাকি সবাইকে ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৭ মে প্রথমবার মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশিদের পুশইন করা শুরু করে ভারত।

বাংলাদেশ সময়: ১৫:১৮:০৬   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ