জামালপুরে শিয়ালের কামড়ে সরিষাবাড়ীতে ৭ জন আহত আতঙ্কিত গ্রামবাসী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে শিয়ালের কামড়ে সরিষাবাড়ীতে ৭ জন আহত আতঙ্কিত গ্রামবাসী
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫



জামালপুরে শিয়ালের কামড়ে সরিষাবাড়ীতে ৭ জন আহত আতঙ্কিত গ্রামবাসী

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্রবয়ড়া গ্রামে লেজবিহীন একটি শিয়ালের কামড়ে অন্তত ৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর হতে বিকাল পর্যন্ত একই গ্রামের উত্তর ও দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এছাড়াও একই শিয়ালের কামড়ে আরও দুটি ছাগল আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় পুরো রুদ্রবয়ড়া গ্রামে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, হঠাৎ গ্রামে ঢুকে পড়া লেজবিহীন একটি শিয়ালটি নারী ও পুরুষের ওপর ঝাঁপিয়ে পড়ে একের পর এক কামড়াতে থাকে। শিয়ালের আক্রমণের শিকার হয়েছেন মোশারফ হোসেন বুচা (৫৫), জহুরা বেগম (৫০), আকাশ মিয়া (১২), আরিফুল ইসলাম (৬), সোলায়মান হোসেন (৪৬), লাইলী বেওয়া (৮৫) এবং খোদেজা বেগম (৭০)। আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে এবং তারা বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এই নজিরবিহীন ঘটনায় এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছেন। শিয়ালটিকে ধরার জন্য তারা নিজেরাই উদ্যোগ নিয়ে খোঁজাখুঁজি করছেন, তবে এখনো শিয়ালটি ধরা পড়েনি। আতঙ্কের কারণে গ্রামের মানুষ লাঠি হাতে চলাফেরা করছেন।

গোবিন্দনগর গ্রামের হাফিজুর রহমান বলেন, “এরকম ঘটনা আমাদের এলাকায় আগে কখনো ঘটেনি। এলাকাবাসী চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। আমরা দ্রুত ভ্যাকসিন এবং সুরক্ষা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, শিয়ালটি জলাতঙ্কে আক্রান্ত হয়ে থাকতে পারে। তিনি কামড়ে আহতদের দ্রুত র‍্যাবিস ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিয়েছেন এবং একইসঙ্গে এলাকায় সবাইকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন।

এই ঘটনার পর রুদ্রবয়ড়া এলাকাজুড়ে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কাছে এলাকাবাসী দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:১০:২৯   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত
মস্কোতে গুলিবিদ্ধ রুশ জেনারেল, হত্যাচেষ্টার মামলা
টেকনাফে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার চালক ও যাত্রীর, আহত ৮
অপরাধ করলে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কেউ ছাড় পাবে না: জামায়াত আমির
চৌর্যবৃত্তির প্রশাসনিক কাঠামো ভেঙে ফেলতে হবে : শারমীন মুরশিদ
আল হিলালে অভিষেক ম্যাচে বেনজেমার হ্যাটট্রিক
নির্বাচনী ইশতেহার ঘোষণা বিএনপির
ভোলার বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২
মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস
গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ