এবার ইরানি মিসাইলের আঘাতে ইসরাইলে ট্রেন স্টেশন বন্ধ !

প্রথম পাতা » আন্তর্জাতিক » এবার ইরানি মিসাইলের আঘাতে ইসরাইলে ট্রেন স্টেশন বন্ধ !
শুক্রবার, ২০ জুন ২০২৫



এবার ইরানি মিসাইলের আঘাতে ইসরাইলে ট্রেন স্টেশন বন্ধ !

ইসরাইলে স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) সকালে আবারও ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইরান। এতে হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে।

ইসরাইলের ইয়েদিওথ আহরোনোথ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিরশেবা পৌর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, কিছুক্ষণ আগে ওই অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। বিবিসি বলছে, দক্ষিণ ইসরাইলের বিরশেবাতে মাইক্রোসফটের অফিসের কাছে এ হামলা চালানো হয়।

চ্যানেল ১২ নিউজ জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে ইরানি ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা যায়নি।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জরুরি পরিষেবার প্যারামেডিক ভির বেন-জিভ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, তিনি হামলার স্থানে ‘ঘন ধোঁয়া এবং গাড়িতে আগুন জ্বলতে দেখেছেন’।

তিনি আরও বলেন, ‘একটি ভবন দৃশ্যত ধ্বংস হয়ে গেছে (ইরানের হামলায়) এবং অন্যান্য অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য আমরা দুটি পয়েন্ট স্থাপন করেছি এবং ভবন ছেড়ে যাওয়া বাসিন্দাদের পরীক্ষা করছি।’

এদিকে ইসরাইলি রেলওয়ে কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বিরশেবাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে শহরের উত্তর স্টেশনটি এখন সাময়িকভাবে বন্ধ রয়েছে।

স্টেশনটি তেল আবিব থেকে বিরশেবা-ডিমোনা টার্মিনাস পর্যন্ত আন্তঃনগর লাইনের অংশ।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১২:১৫:২১   ১৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় ইসরায়েলি হামলায় ছয় শিশুসহ নিহত অন্তত ২৩
ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠক, দোনেৎস্ক প্রশ্নে অনড় মস্কো
তেল ক্রয় নিয়ে ভারতের ঘোষণায় নতুন কিছু দেখছে না ক্রেমলিন
সুদানে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ
ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি করতে বলল আরব আমিরাত
পাকিস্তানে ‘ভারতসমর্থিত’ ৯৯ সন্ত্রাসী নিহত
ইরানের বিক্ষোভে ট্রাম্প, নেতানিয়াহু এবং ইউরোপ ‘উত্তেজনা’ বাড়িয়েছে: পেজেশকিয়ান
গাজার রাফাহ ক্রসিং আংশিকভাবে খুলে দিচ্ছে ইসরায়েল
পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারত সমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত
ভিসা ছাড়াই চীন যেতে পারবেন ব্রিটিশ নাগরিকরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ