যুক্তরাষ্ট্রকে ‘চিরস্থায়ী ফল’ ভোগ করতে হবে: ইরান

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রকে ‘চিরস্থায়ী ফল’ ভোগ করতে হবে: ইরান
রবিবার, ২২ জুন ২০২৫



যুক্তরাষ্ট্রকে ‘চিরস্থায়ী ফল’ ভোগ করতে হবে: ইরান

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করায় যুক্তরাষ্ট্রকে ‘চিরস্থায়ী ফল’ করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। হামলা করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে দাবি তার।

সামাজিক যোগাযোগমাধ্যমে আরাঘচি বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং নিউক্লিয়ার নন-প্রলিফেরেশন চুক্তির (এনপিটি) গুরুতর লঙ্ঘন করেছে। আজকের এই ঘটনার জন্য তাদের অত্যন্ত ভয়াবহ এবং এর চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে। জাতিসংঘের প্রতিটি সদস্যকে এই অত্যন্ত বিপজ্জনক, আইনহীন এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন যে ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষা করার জন্য সব বিকল্প সংরক্ষণ করে।

ইরানের স্থানীয় সময় রোববার (২২ জুন) ভোরে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এটাকে সফল বলে দাবি করেছেন ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা— ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’

ইরানের পারমাণবিক এজেন্সি এই হামলাকে জঘন্যতম বলে আখ্যায়িত করেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি নয় বলে দাবি করেছে তারা। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা মাহদি মোহাম্মদী বলেছেন, ফোরদোতে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে ইরান আগে থেকেই জানতে পেরেছিল। ফলে স্থানটি (ফোরদো) অনেক আগেই খালি করা হয়েছে এবং আক্রমণে কোনো অপূরণীয় ক্ষতি হয়নি।

বাংলাদেশ সময়: ১১:৪১:৩৫   ২০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় ২১ জনের মৃত্যু
আইএলও সম্মেলনে সহসভাপতি নির্বাচিত বাংলাদেশের নাহিদা সোবহান
প্যারিসে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স
যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিবাদের জেরে’ গুলি, সন্দেহভাজনসহ নিহত ৭
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ
ভয়াবহ বিস্ফোরণে মিয়ানমারে অন্তত ৪৬ জন নিহত
মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
গাজা দখলের ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানানোর আহ্বান হামাসের
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সংরক্ষণে ‘প্রস্তুত’ কাজাখস্তান: আইএইএ প্রধান
লেবাননে ইসরায়েলের হামলায় ৪ বাংলাদেশি আহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ