মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিক এখন টার্গেট: ইরানি বিশ্লেষণ

প্রথম পাতা » আন্তর্জাতিক » মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিক এখন টার্গেট: ইরানি বিশ্লেষণ
রবিবার, ২২ জুন ২০২৫



মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিক এখন টার্গেট: ইরানি বিশ্লেষণ

ইরানের ইস্পাহান, নাতাঞ্জ এবং ফোরদো এই তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরান বলছে, এখন থেকে মধ্যপ্রাচ্যে থাকা প্রত্যেক আমেরিকান নাগরিকই তাদের টার্গেট।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক সংবাদ বিশ্লেষণ পর্বে এক বিশ্লেষক ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রত্যেক মার্কিন নাগরিক এবং মার্কিন সেনা সদস্য এখন থেকে ‘বৈধ লক্ষ্য’ হিসেবে গণ্য হবে।

তিনি বলেন, ‘তোমরা শুরু করেছো, আমরা শেষ করবো।’

অনুষ্ঠানের সময় টেলিভিশন স্ক্রিনে একটি মানচিত্র দেখানো হয়, যেখানে মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর অবস্থান চিহ্নিত করা হয়।

এর আগে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বোমারু বিমান দিয়ে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার বিষয়টি জানান। ইরানও তিন স্থাপনায় বিস্ফোরণ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানে হামলা করে যুক্তরাষ্ট্রের বিমান নিরাপদ স্থানে পৌঁছার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে স্থানীয় সময় শনিবার (২১ জুন) রাত ১০টায় দেওয়া ওই ভাষণে ট্রাম্প যা বলেছেন, সময় সংবাদের পাঠকদের জন্য বাংলায় তা হুবহু তুলে ধরা হলো।

বাংলাদেশ সময়: ১১:৪৫:০০   ২১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় ২১ জনের মৃত্যু
আইএলও সম্মেলনে সহসভাপতি নির্বাচিত বাংলাদেশের নাহিদা সোবহান
প্যারিসে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স
যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিবাদের জেরে’ গুলি, সন্দেহভাজনসহ নিহত ৭
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ
ভয়াবহ বিস্ফোরণে মিয়ানমারে অন্তত ৪৬ জন নিহত
মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
গাজা দখলের ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানানোর আহ্বান হামাসের
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সংরক্ষণে ‘প্রস্তুত’ কাজাখস্তান: আইএইএ প্রধান
লেবাননে ইসরায়েলের হামলায় ৪ বাংলাদেশি আহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ