ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিক্রিয়া জানালো সৌদি আরব

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিক্রিয়া জানালো সৌদি আরব
রবিবার, ২২ জুন ২০২৫



ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিক্রিয়া জানালো সৌদি আরব

ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব।

রোববার (২২ জুন) এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, বিশেষ করে ইরানি পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের পরিচালিত হামলার বিষয়ে গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সৌদি আরব।’

বিবৃতিতে আরও বলা হয়, সংযম বজায় রাখা, উত্তেজনা হ্রাস করা এবং পরবর্তী সংঘর্ষ এড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে—একটি রাজনৈতিক সমাধান খুঁজে পেতে যেন সবাই আরও সক্রিয়ভাবে এগিয়ে আসে।

প্রসঙ্গত, দুই সপ্তাহ সময় নেয়ার দুদিন পরই ইরানে বিমান হামলা চালিয়ে সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ৩টি পরমাণু স্থাপনায় বি-টু বোমারু বিমান দিয়ে বাঙ্কার বাস্টার ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় দেশটি। ফোরদো পরমাণু কেন্দ্রে হামলায় ব্যবহার করা হয়েছে এক ডজন ‘বাঙ্কার বাস্টার’ বোমা। যার প্রতিটির ওজন ছিল প্রায় ৩০ হাজার পাউন্ড। এছাড়া সাবমেরিন থেকে ছোড়া হয় ৩০টি ক্রুজ মিসাইল।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৫৬   ২১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান
সিয়াটলে এলোপাতাড়ি গুলিতে নিহত ৩, আহত ৪
শিক্ষার্থীদের ওপর ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ কে দিল? অমিত শাহের কাছে জবাব চাইলেন রাহুল
গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে মোদির ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে জেন–জিরা
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
পদত্যাগপত্রে কী বার্তা দিয়ে গেলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও
অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত
জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব গৃহীত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ