জনগণের আস্থা অর্জনে পুলিশ বাহিনীকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে : অতিরিক্ত আইজিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণের আস্থা অর্জনে পুলিশ বাহিনীকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে : অতিরিক্ত আইজিপি
রবিবার, ২২ জুন ২০২৫



জনগণের আস্থা অর্জনে পুলিশ বাহিনীকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে : অতিরিক্ত আইজিপি

পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা চোখে আঙুল দিয়ে পুলিশের ভুলগুলো ধরিয়ে দিয়েছে। ৫ আগস্টের পর কয়েক দিন পুলিশ কর্ম বিরতি পালন করেছে। আমরা দায়িত্ব নেয়ার পর নতুনভাবে পুলিশ বাহিনীর কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আগামী জাতীয় নির্বাচনে সততা ও নিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে জনগণের মাঝে পুলিশ বাহিনীর আস্থা ফিরিয়ে দিতে হবে। এ নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মুছে ফেলার নির্বাচন।

আজ টাঙ্গাইলের মির্জাপুর মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে ৫৫তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নতুন পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পুলিশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভুল ধারণাগুলো রয়েছে ভালো কাজের মাধ্যমে শোধরাতে হবে। আগের যে কোন সময়ের চেয়ে বর্তমানে পুলিশ বাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আশরাফুল আলম, ডেপুটি কমাড্যান্ট এ এইচ এম কামরুজ্জামান, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ।

কুচকাওয়াজে ৮১৭ জন পুলিশ সদস্য অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮:০১:৫৬   ২৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
নিউমুরিং টার্মিনাল চুক্তিতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ