চট্টগ্রামে একদিনে করোনায় দুই মৃত্যু, নতুন শনাক্ত ১২

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে একদিনে করোনায় দুই মৃত্যু, নতুন শনাক্ত ১২
রবিবার, ২২ জুন ২০২৫



চট্টগ্রামে একদিনে করোনায় দুই মৃত্যু, নতুন শনাক্ত ১২

চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত হয়ে একদিনে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা যাওয়া দুইজনই পটিয়া ও কর্ণফুলী উপজেলার বাসিন্দা।

রোববার (২২ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ পর্যন্ত চট্টগ্রামে মোট ৭৪ জন করোনায় আক্রান্ত হলেন, যার মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।

করোনায় মৃত্যু হওয়া দুজন হলেন- পটিয়া উপজেলার মোহাম্মদ ইরশাদ (১৪) ও কর্ণফুলী উপজেলার বাসিন্দা ইয়াসমিন আক্তার (৪৫)।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, করোনা শনাক্ত হলেও ইরশাদ নামের ওই রোগী আগে থেকে কিডনি রোগে এবং ইয়াসমিন ফুসফুসে সংক্রমণ জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি তার (ইয়াসমিন) যক্ষ্মাও ধরা পড়ে। দুজনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তারা মারা যান।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন চট্টগ্রামের মোট ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, এপিক হেলথ কেয়ার, মেট্রোপলিটন হাসপাতাল ও ন্যাশনাল হাসপাতাল ল্যাবে ১ জন করে, ইম্পেরিয়াল হাসপাতালে ৪ জন, শেভরন ও পার্কভিউ হাসপাতালে ২ জনের করোনা শনাক্ত হয়।

প্রসঙ্গত, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জন। এর মধ্যে নগরে শনাক্তের সংখ্যা বেশি। আর মৃত্যু বেশি হয়েছে উপজেলায়।

বাংলাদেশ সময়: ১৮:০৫:১৯   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ