কুমিল্লায় কৃষকদের মাঝে বীজ, চারা ও সার বিতরণ

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় কৃষকদের মাঝে বীজ, চারা ও সার বিতরণ
সোমবার, ২৩ জুন ২০২৫



কুমিল্লায় কৃষকদের মাঝে বীজ, চারা ও সার বিতরণ

জেলার বুড়িচং উপজেলায় কৃষকদের মাঝে বীজ, বিভিন্ন ফলদ ও ভেষজ চারা এবং সার বিতরণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি অফিস মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আফরিণা আক্তার। এতে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামছুল আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন খান এবং বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

এ সময় রাজস্ব খাতে রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১,৩৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এছাড়া আরও ১১০ জন কৃষক ও ৪৬টি প্রতিষ্ঠানের মাঝে প্রতিজনকে ৫টি করে নারিকেল চারা, ৪০ জন কৃষকের মাঝে হাইব্রিড মরিচের বীজ ও বালাইনাশক, ৪০ জন কৃষকের মাঝে লেবু চারা ও সার, ৬০টি তাল চারা ও ঘেরা বেড়া, ৭০ জন কৃষকের মাঝে শাকসবজির বীজ ও সার, ৩৪ জন কৃষকের মাঝে আম গাছের চারা, ৮০০ জন শিক্ষার্থীর মাঝে নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি ফলদ ও ভেষজ গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

বাংলাদেশ সময়: ১৭:১৩:৪১   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী
স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস
রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
নৌযান শুমারি উপলক্ষে রাঙামাটিতে জনসচেতনতামূলক র‌্যালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ