জামালপুরে ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫



জামালপুরে ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে উজ্জ্বল মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার(২৪ জুন) ভোরে ভাটারা ইউনিয়নের ভাটারা জাফরশাহী স্টেশন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ফাঁড়ি নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত উজ্জ্বল মিয়া ভাটারা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জ্বল সৌদি আরবে যাওয়ার জন্য ঢাকায় ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়েছিলেন। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সে (২৩ জুন) রাতে যমুনা এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন। ট্রেনটি যখন জামালপুর থেকে ভাটারা জাফরশাহী রেলস্টেশনে পৌঁছায়, তখন উজ্জ্বল ট্রেন থেকে লাফিয়ে নামার চেষ্টা করলে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা ভোরে তার লাশ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আশীষ চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তীতে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫২:০৭   ৪৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ