গাজায় ইসরাইলের ৭ সেনা নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ইসরাইলের ৭ সেনা নিহত
বুধবার, ২৫ জুন ২০২৫



গাজায় ইসরাইলের ৭ সেনা নিহত

গাজায় সংঘর্ষে ইসরাইলের ৭ সেনা নিহত হয়েছেন। ইসরাইলের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে বলে আল জাজিরার খবরে বলা হয়েছে।

নিহত ছয় সৈন্যের নাম প্রকাশ করেছে ইসরাইলি সেনাবাহিনী।

তারা জলেন- লে. মাতান শাই ইয়াশিনোভস্কি, স্টাফ সার্জেন্ট রনেল বেন-মোশে, স্টাফ সার্জেন্ট নিভ রাদিয়া, সার্জেন্ট রনেন শাপিরো, সার্জেন্ট শাহার মানোয়াভ, সার্জেন্ট মায়ান বারুচ পার্লস্টেইন।

তবে সপ্তম সৈন্যের নাম তার পরিবারকে অবহিত না করা পর্যন্ত গোপন রেখেছে।

এদিকে, দ্য টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়েছে, দক্ষিণ গাজা উপত্যকায় লড়াইয়ের সময় সাতজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন, যখন তাদের একটি সাঁজোয়া যানকে বিস্ফোরক ডিভাইস আঘাত হানে তখন এই ঘটনা ঘটে।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, খান ইউনিসে সৈন্যরা যখন গাড়ি চালাচ্ছিল, তখন পুমার সাঁজোয়া যুদ্ধ প্রকৌশল গাড়িতে বোমা পুঁতে রাখা হয়েছিল।

সেনাবাহিনীর মতে, মঙ্গলবার গাজায় ওই সাতজনই নিহত হন এবং তাদের বয়স ১৯ থেকে ২১ বছর।

সেনাবাহিনী আরও জানিয়েছে, যাদের শনাক্ত করা হয়েছে তারা সবাই ইসরাইলের ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য।

এছাড়া মঙ্গলবার রাতে গাজায় একই ইউনিটের আটজন সৈন্য গুরুতর আহত হয়েছিলেন এবং তাদের চিকিৎসার জন্য ইসরাইলে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:০৩:৪৪   ২১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্তির ঘোষণা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ