২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরু কবে হতে পারে, জানাল আমিরাত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরু কবে হতে পারে, জানাল আমিরাত
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫



২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরু কবে হতে পারে, জানাল আমিরাত

২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ১৮ ফেব্রুয়ারি বুধবার। এমনটাই জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, হিজরি ১৪৪৭ সনের শাবান মাসের ২৯ তারিখ সূর্যাস্তের সময় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। খবর গালফ নিউজের।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ওই দিন চাঁদ দেখা গেলে পরদিন থেকেই রমজান শুরু হবে। তবে ইসলাম ধর্মে চাঁদ দেখা এবং ধর্মীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার ওপর ভিত্তি করেই রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারিত হয়। ফলে দেশে দেশে তারিখে ভিন্নতা দেখা দিতে পারে।

রমজান হলো ইসলামী হিজরি বর্ষপঞ্জির নবম মাস, যা মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র ও তাৎপর্যপূর্ণ সময় হিসেবে বিবেচিত হয়। এ মাসে মুসলমানরা ফজরের আগে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করেন এবং সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন।

রমজান মাসে আল কোরআন নাজিল হওয়ায় এর গুরুত্ব মুসলমানদের কাছে আরও বেড়ে যায়। এই মাসেই আসে লাইলাতুল কদর বা কদরের রাত, যা হাজার মাসের চেয়েও উত্তম বলে বিবেচিত। এই রাতে মুসলমানরা ইবাদত, কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে আত্মশুদ্ধিতে মগ্ন থাকেন।

রমজান মাসে দান-সদকা, ইফতার আয়োজন এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রবণতাও উল্লেখযোগ্য হারে বাড়ে।

মাসটি শেষে মুসলিম সম্প্রদায় ঈদুল ফিতর উদযাপন করেন—যা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদের দিন সকালবেলা বিশেষ জামাতে নামাজ আদায় করা হয় এবং আত্মীয়স্বজন, প্রতিবেশী ও সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে দিনটি উদযাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৩:৫৬:০৯   ২২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
নারী সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল ভারত
শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠিত হয়েছিল : বাণিজ্যমন্ত্রী
কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন পরিবেশ মন্ত্রী
জিয়াউর রহমান গণতন্ত্রহীন সমাজে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন : পরিবেশমন্ত্রী
চুয়াডাঙ্গা সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় আটক ১০
দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন: হিদাডাঙ্গার খালপাড়ে বর্জ্য ফেলার প্রতিবাদে মানবন্ধন
১৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সভা অনুষ্ঠিত
২০ মামলার আসামি ‘খোঁড়া কামরুল’ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ