নতুন মাদক ব‍্যবহার ও পাচারের নতুন কৌশল তৈরি হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন মাদক ব‍্যবহার ও পাচারের নতুন কৌশল তৈরি হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫



---

আধুনিক প্রযুক্তির এই যুগে নতুন মাদক ব‍্যবহার ও পাচারের নতুন কৌশল তৈরি হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এসব প্রতিহত করতে হবে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫’ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মাদকের আগ্রাসনে দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। মাদক পাচারে নারী শিশুকে ব‍্যবহার করা হচ্ছে। এতে তারাও মাদকের ভয়াল থাবায় জড়িয়ে পড়ছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি জেলা ও উপজেলায় মাদকবিরোধী প্রচারণা দরকার। সেইসঙ্গে মাদকাসক্তদের জন‍্য বিভাগীয় পর্যায়ে নিরাময় কেন্দ্র পরিচালনা করতে হবে।’

মাদকদ্রব্যের অবৈধ পাচার বহুমাত্রিক সমস‍্যা উল্লেখ করে এটি প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ১৩:৫১:৩৫   ২২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ