ধনবাড়ীতে শিক্ষকের অনৈতিকতার অভিযোগে মানববন্ধন ও বিচার দাবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধনবাড়ীতে শিক্ষকের অনৈতিকতার অভিযোগে মানববন্ধন ও বিচার দাবি
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫



ধনবাড়ীতে শিক্ষকের অনৈতিকতার অভিযোগে মানববন্ধন ও বিচার দাবি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বাজিতপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান (মুকুল)-এর বিরুদ্ধে এক নারীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত শিক্ষকের বিচার ও চাকরি থেকে অপসারণের দাবিতে মঙ্গলবার (১ জুলাই) দুপুরে বাজিতপুর মোড় এলাকায় স্থানীয় সচেতন এলাকাবাসী মানববন্ধন করেছেন।

মানববন্ধন কর্মসূচিতে টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের ক্রীড়া সম্পাদক হেলাল মাহমুদ, প্রচার সম্পাদক মিজানুর রহমান এবং স্থানীয় ওয়ার্ড বিএনপি’র সদস্য সোহাগ হোসেন সাদ্দাম বক্তব্য রাখেন। এসময় বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক মোখলেছুর রহমান মুকুল বিদ্যালয়ের সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে তার পছন্দের একজন বিধবা মহিলাকে আয়া হিসেবে নিয়োগ দেন এবং পরবর্তীতে তার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন।

তবে অভিযুক্ত প্রধান শিক্ষক মোখলেছুর রহমান মুকুল তার বিরুদ্ধে আনীত অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট’ বলে দাবি করেছেন। তিনি সাংবাদিকদের জানান, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং যারা এমন অপপ্রচার ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নিচ্ছেন।

এ বিষয়ে ধনবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল জানান, তারা এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৫:৩০   ৫০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ