পাট খাতের উন্নয়নে ‘সাসটেইনেবল মার্কেট এক্সেস বুটক্যাম্প’ কর্মসূচি শুরু

প্রথম পাতা » অর্থনীতি » পাট খাতের উন্নয়নে ‘সাসটেইনেবল মার্কেট এক্সেস বুটক্যাম্প’ কর্মসূচি শুরু
বুধবার, ২ জুলাই ২০২৫



পাট খাতের উন্নয়নে ‘সাসটেইনেবল মার্কেট এক্সেস বুটক্যাম্প’ কর্মসূচি শুরু

বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে মঙ্গলবার ‘সাসটেইনেবল মার্কেট এক্সেস বুটক্যাম্প’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পাট খাতের উন্নয়ন ও উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে কর্মসূচিটি নেওয়া হয়েছে।

কর্মসূচির আওতায় উদ্বোধনী দিনে ‘স্টেট অব দ্য ইন্ডাস্ট্রি’ বিষয়ক একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এটি বাস্তবায়নে সহযোগিতা করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, জেনেভাস্থ বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর ইনহ্যান্স ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ) এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি)।

ওয়েবিনারে পাটখাতভিত্তিক উদ্যোক্তা, রপ্তানিকারক এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ প্রায় ১শ জন সরাসরি এবং ১৪৫ জন অনলাইনে অংশগ্রহণ করেন।

কর্মসূচির মূল লক্ষ্য হলো পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি, পাটপণ্যে বৈচিত্র আনয়ন, টেকসই মান সংরক্ষণ, ব্র্যান্ডিং এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে দক্ষতা উন্নয়ন।

চলতি জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী কর্মসূচির আওতায় ধারাবাহিক ওয়েবিনার, ওযান-টু-ওয়ান পরামর্শ সেবা (মেন্টরিং) এবং একটি তিন দিনের ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের প্রধান ও ইআইএফ-এর বাংলাদেশ ফোকাল পয়েন্ট ড. নাজনীন কাউসার চৌধুরী।

এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়, ইআইএফ-এর প্রতিনিধি, আইটিসি’র প্রকল্প সমন্বয়কারী ডুক ড্যাং এবং আন্তর্জাতিক ব্যবসা কৌশলবিদ টারা মুলহেয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:৫৩   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরবে ডিসিসিআই’র ইপিআই সূচক : তাসকীন আহমেদ
কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ-ব্রাজিল
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে: অর্থমন্ত্রী
মে মাসের ১২ দিনেই এলো ১৬০ কোটি ডলার রেমিট্যান্স
সংযোগ, বাণিজ্য সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীন আলোচনা
সয়াবিন তেলের দাম বাড়ল
রপ্তানি বৈচিত্র্যে সোনা-হীরা খাতেও পোশাকশিল্পের সমান সুবিধা : অর্থমন্ত্রী
বাংলাদেশ কৃষি ব্যাংক, ফরিদপুর শাখার এটিএম বুথ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
নয় মাসে রাজস্ব আদায় বেড়েছে ২৮ হাজার ৮৬৬ কোটি টাকা - এনবিআর
আধুনিক মাদারীপুর বাস্তবায়নে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ